এ সরকারের অধীনে কোন নির্বাচনে যাচ্ছেনা বিএনপি সুতরাং নাসির খানের প্রতিদ্বন্দ্বী কে?

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর / ১৩ / ২০২২

অ্যাভোকেট নাসির খান
ad-spce

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। ইতিমধ্যে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপিও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সরকারের অধীনে জাতীয় বা স্থানীয় কোন নির্বাচনে যাচ্ছেনা। এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী দৈনিক পুণ্যভূমি কে বলেন বিএনপি  এ সরকারের অধীনে ইউপি নির্বাচনে যায় নাই,উপজেলাতেও যায় নাই সুতরাং জেলা পরিষদ নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠেনা।
তাহলে এবার নতুন আলোচনায় চেয়ারম্যান পদে কে বা কারা হচ্ছেন নাসির উদ্দিন খানের প্রতিদ্বন্দ্বী?
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দৌঁড়ে নাসির খানের সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। তবে নাসির উদ্দিন খানকে সমর্থন দিয়ে নির্বাচনে যাচ্ছেন না তারাও।এবং তারা এও উল্লেখ করেছেন এডভোকেট নাসির খানের পক্ষে কাজ করে যাবেন।
যেহেতু বিএনপি নির্বাচনে যাচ্ছে না, তাহলে এখন অন্য কোনো দল কিংবা স্বতন্ত্র থেকে প্রার্থী না হলে ওয়াকওভারই পাবেন আওয়ামী লীগের এই হেভিওয়েট প্রার্থী। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।
সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ বলেন, আমি কোনো দিন সংগঠনের মতের বাইরে যাইনি, বিদ্রোহ করিনি। দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষেই কাজ করবো। আর মনোনয়ন ফরমে লেখাই আছে, দল যাকে দেবে, তার জন্য কাজ করতে, আমি তাই করবো।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা জানিয়েছেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হবেন না।
সিলেট জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন বলেন, আমার কাছে নেত্রী ও দলের নির্দেশনাই বড়। জেলার সাধারণ সম্পাদককে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। আমি তাঁর জন্য কাজ করে যাব। এজন্য জেলা পরিষদের সদস্য পদেও দাঁড়াবো না।
তবে বিশ্বস্ত সুত্রে জানা গেছে আওয়ামী লীগের কেউ প্রার্থী না হলেও স্বতন্ত্র থেকে প্রার্থী হতে পারেন বিগত জেলা পরিষদ নির্বাচনে প্রয়াত অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতিদ্বন্দ্বিতাকারী অধ্যক্ষ এনামুল হক সরদার। তিনি প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫৩ ভোট পেয়েছিলেন। এনামুল হক সরদারের এবারও প্রার্থী হয়ে আসার সম্ভাবনা রয়েছে।
অধ্যক্ষ এনামুল হক সরদার বলেন, বিগত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি নির্বাচন করেছি। কিন্তু এখনো এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত নেব।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce