সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক প্রেস ব্রিফিং

বিজ্ঞপ্তি

এপ্রিল / ০৭ / ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের  সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক প্রেস ব্রিফিং
ad-spce

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার, আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, মহানগর এলাকার "সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক" এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি তার বক্তব্যে সমসাময়িক মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিগত কয়েক মাসের আসামি গ্রেফতার এবং  অন্যান্য সংক্রান্তে আলোচনা করেন।


পুলিশ কমিশনার, প্রথমেই আগত অতিথি সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, তার যোগদানের পর হতেই বিভিন্ন কার্যক্রমে তিনি সাংবাদিকদের সহায়তা পেয়েছেন। তিনি বলেন, তিনি বিশ্বাস করেন, সংবাদকর্মীরা হল আমাদের সমাজের চোখ ও কান অর্থাৎ আমরা তাদের মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র দেখি ও শুনি এবং তদানুযায়ী পুলিশ তার কর্মতৎপরতা পরিচালিত করে। সিলেট মহানগরের ফুটপাত হকার মুক্ত করা, রাস্তা যানজট মুক্ত করা অথবা অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে সাংবাদিকরা সর্বদাই পজিটিভ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, এই কাজগুলো যদি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাফল্য হয়, তাহলে তার অংশীদার সাংবাদিকগণও। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ ব্যক্ত করেন, যাতে তারা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সিলেট নগর কে একটি সুন্দর এবং সুশৃংখল নগরীতে পরিণত করা যায়, নগরীর আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখা যায় সেই ব্যাপারে যাতে অত্র মহানগর এলাকার সকল সাংবাদিকগণ পজিটিভ ভূমিকা পালন করেন।


তিনি উল্লেখ করেন, কয়েকটি ঘটনাতে কিছু নেগেটিভ নিউজ প্রচারিত হলেও, এই মহানগরীর বাস্তব চিত্র হচ্ছে, এটি বাংলাদেশের একটি অন্যতম নিরাপদ শহর। এ প্রসঙ্গে তিনি, International cloud sourced online database, "Numbeo" এর সূচকের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক এই সংস্থাটির ক্রাইম ইনডেক্স এবং সেফটি ইনডেক্স অনুযায়ী  সিলেট মেট্রোপলিটন এলাকা জনগণের বসবাসের জন্য অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে।




পরে পুলিশ কমিশনার, গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাস হতে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত, ছিনতাইকারী, ডাকাত, চোর এবং মোট আসামি গ্রেফতার সংক্রান্তে বিস্তারিত তথ্যাদি তুলে ধরেন। যেখানে দেখা যায়:

এই নির্দিষ্ট সময়ে সর্বমোট ১৫৭ জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। ডাকাত গ্রেপ্তার হয়েছে সর্বমোট ২৪ জন। চোর গ্রেপ্তার হয়েছে সর্বমোট ২৩১ জন। সর্বমোট ৬৩৬৭ জন আসামি গ্রেফতার হয়েছে। এই ডাটা পর্যবেক্ষণ করলে দেখা যায়, সিলেট মহানগর পুলিশ ছিনতাইকারী, ডাকাত, চোর তথা সকল ধরনের আসামি গ্রেফতারের ক্ষেত্রে উত্তর উত্তর প্রবৃদ্ধি অর্জন করেছে। এবং এই ধারা ভবিষ্যতে আরও অব্যাহত রাখবেন বলে, তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে শুধু পুলিশ নয় বরং মহানগরীর সকল সম্মানিত সচেতন জনগণ এবং সাংবাদিকদের ভূমিকা পজেটিভলি থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এরপর পুলিশ কমিশনার, অনুষ্ঠানের উপস্থিত সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন)  মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা পিপিএম সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনার গন, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ। বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক প্রেস ব্রিফিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের ওসমানী মেডিকেলে হামের চিকিৎসায় চালু হলো ১০ শয্যার নতুন আইসোলেশন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে আতংক, অটো চালকের বেশে ছিনতাইকারী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মতো প্রতিষ্ঠান সচরাচর দেখা যায় না : শ্রী অনিরুদ্ধ দাস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce