ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রিড়া ডেস্ক

সেপ্টেম্বর / ১৩ / ২০২২

ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ
ad-spce

স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে এ’  গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের  প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।       
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। ৭ম মিনিটে ভারতীয় জালে বল পাঠিয়ে গোল উদযাপন করলেও ফাউলের নির্দেশ দিয়ে গোলটি বাতিল করেন কর্তব্যরত রেফারি ওম চাকি।
তবে এতে দমে না গিয়ে আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকেন সাবিনা কৃষ্ণারা। ম্যাচের ১২তম মিনিটেই ফের গোল আদায় করে নেয় লাল সবুজের দল। এ সময় সাবিনার যোগান থেকে বল পেয়ে কৃষ্ণা বল পাঠিয়ে দেন ডি বক্সে স্বপ্নাকে। স্বপ্না প্লেসিং শটে গোল করেন (১-০)।
ম্যাচের ২২ তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শিউলি আজিমের থ্রোয়ের বল নিয়ে কৃষ্ণা প্রথমে স্বপ্নাকে দেন। তার কাছ থেকে  বলটি পেয়ে দারুন শটে গোল করেন কৃষ্ণা (২-০)।
এর আগে ১৯ তম মিনিটে পাল্টা আক্রমন রচনা করেছিল ভারত। এ সময় তাদের প্রতিহত করতে গিয়ে ডি বক্সের বাইরে ফাউল করে বাংলাদেশের ডিফেন্ডাররা। ফলে ফ্রি কিক পায় ভারত। কিন্তু চ্যাম্পিয়নদের হয়ে প্রিয়াঙ্কা দেবীর শটের বল বাংলাদেশের গোল পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়।
ম্যাচের ৩১ ও ৩৬ মিনিটে সানজিদা ও মনিকার ভুলের কারণে ফিনিশিং টানতে পারেনি বাংলাদেশ। এই সময় বাংলাদেশ দলের আক্রমন সামলাতে ডিফেন্ডার জুলিকি শানের পরিবর্তে মার্গারেট কাস্টানহাকে মাঠে পাঠায় ভারত। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার পর আবারো ভারতীয়দের চেপে ধরে বাংলাদেশ। সুফল পেতে এবারও খুব বেশী দেরী হয়নি। ৫৩ মিনিটে সাবিনার থ্রু পাসে বল নিয়ে স্বপ্না গোল রক্ষককে একা পেয়ে বাঁ পায়ে বল জালে জড়ান (৩-০)।বাকী সময় আর কোন দলই গোল করতে পারেনি।  
এই জয়ে সেমি-ফাইনালে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce