উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ২৪ / ২০২২

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং
ad-spce

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে।সোমবার সন্ধ্যায় উপকূল স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকায় উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড়ের মূল অংশ আজ মধ্যরাতে বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী জেলা এবং ওই এলাকার দ্বীপ ও চরগুলোকেও ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। 

এ ছাড়া চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার উপকূল এবং সেখানকার চর ও দ্বীপগুলোকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম ঘূর্ণিঝড় সমুদ্রবন্দর থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এ ঝড়ের ব্যাস ৪০০ থেকে ৫০০ কিলোমিটার। ফলে এর বর্ধিতাংশ ইতোমধ্যে স্থলভাগে তাণ্ডব চালাতে শুরু করেছে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৭ জাহাজ ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুত নৌবাহিনী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাইক্লোন: ঘুর্ণিঝড় সিত্রাং আঘাত হানছে বাংলাদেশেই, দুই বন্দরে ৭ নম্বর সিগন্যাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ১৯ জেলায় আঘাত হানতে পারে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেঘালয়া মাইন ওনার্স এন্ড এক্সপোর্টারস্ এসোসিয়েশন’র সাথে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের ৩ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার মৎস্য মৎস্যজীবি ও চাষি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কানাইঘাটে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৭ দফা দাবী বাস্তবায়নে কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce