তাহলে আজ খেলবেন নেইমার!

পুণ্যভূমি স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর / ০৫ / ২০২২

তাহলে আজ খেলবেন নেইমার!
ad-spce

ব্রাজিলের আশা ভরসার বাতিঘর নেইমার জুনিয়র। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে রচিত হয় স্বপ্নকাব্য। অথচ সেই নেইমারই চোট পান বিশ্বকাপের প্রথম ম্যাচে। সার্বিয়ার বিপক্ষে পাওয়া চোট নেইমারকে ছিটকে দিয়েছিল পরের ম্যাচগুলো থেকে। আশঙ্কা ছিল বড় ধরণের দুঃসংবাদের।

দুঃসংবাদের ভয় কেটে গিয়েছে আপাতত। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে অনুপস্থিত ছিলেন নেইমার। সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে তাকে না পেলেও নক আউট পর্বে খেলবেন তিনি। শেষ ষোলোতে আজ ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে শোনালেন আশার কথা।

থিয়াগো সিলভাকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া নেইমার থাকছেন কি-না? সিলভা উত্তর দেওয়ার আগেই মাইক্রোফোন নিজের দিকে টেনে নিয়ে তিতে জানালেন, "হ্যাঁ! সে থাকছে।"

তিতের কন্ঠে স্বস্তির উচ্ছ্বাস। তিতে যোগ করেন, "সে এখন খেলার জন্য তৈরি৷ দলের সঙ্গে অনুশীলন করবে। সব ঠিকঠাক থাকলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে সে।"

ব্রাজিলের হেক্সা মিশনের কঠিন ধাপ শুরু হয়েছে। ভুলের কোনো সুযোগ নেই। নকআউট মানেই জয় ছাড়া অন্যকিছু ভাববার জো নেই। এমন পরিস্থিতিতে নেইমারকে পাওয়া দলের জন্য জ্বালানিস্বরূপ। নেইমারও মুখিয়ে আছেন নিজের সেরাটা দিতে।


ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

তাহলে আজ খেলবেন নেইমার!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রি-কোয়ার্টার ফাইনালে নেইমারের খেলার আবাস পাওয়া যাচ্ছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

একটি ছবি হাজার কথা বলে : পররাষ্ট্রমন্ত্রী ড.একে এম আব্দুল মোমেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাহা-সিলেট জেলা প্রেসক্লাব বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাদক পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে পররাষ্ট্র মন্ত্রী - ড.একে আবদুল মোমেন 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের পেল্টো অ্যাওয়ার্ড পেলেন শাবি অধ্যাপক একেএম মাজহারুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারের পাশাপাশি প্রবাসীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন : ডা. আরমান আহমদ শিপলু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কবি আবদুল হান্নানের কবিতা আমাদের প্রেরণা দেয়: দেওয়ান হাসিব রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিল্প সাহিত্য ও শিল্প সংস্কৃতি চর্চায় আমাদের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে: ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce