তাহিরপুরে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ৬ জনকে আটক

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি

নভেম্বর / ১৬ / ২০২২

তাহিরপুরে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ৬ জনকে আটক
ad-spce
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ সহ ৬ মাদক কারবারীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ৬২ হাজার টাকা।
আটককৃতরা হল,উপজেলার সদর ইউপির রতনশ্রী গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে রুকেছ আমীন (৩৩), একই গ্রামের মৃত রামজি রবি দাসের ছেলে বিমল রবি দাস (৪৫), সুর্য্যরেগাঁও গ্রামের মৃত বদু দাসের ছেলে শ্যামল দাস (২৫), একই গ্রামের বাবু লাল রবি দাসের মেয়ে সীমা রবি দাস (২৫), সুনিল রবি দাসের মেয়ে শাপলা রবি দাস (১৯), শীমল রবি দাসের মেয়ে লাকী দাস (৩৬)।
পুলিশ সুত্রে জানা গেছে,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের দিক নির্দেশনায় সোমবার বিকেলে উপজেলার রতনশ্রী গ্রামের বিমল রবি দাসের বাড়ির আঙ্গিনা থেকে তাহিরপুর থানার এসআই মোঃ নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের মাধ্যমে ৫০ লিটার চোলাই মদ, ৭ শত ৯০ লিটার (ওয়াস) মদসহ মাদক তৈরীর বিভিন্ন উপকরণ সামগ্রী আটক করা হয়েছে। এর সাথে জড়িত থাকা নারীসহ ৬ মাদক কারবারীকে আটক করা হয়।
তাহিরপুর থানার এসআই মোঃ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান,মাদকদ্রব্যসহ এর সাথে জড়িত কারবারীদের আটক করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

তাহিরপুরে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ৬ জনকে আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন শেখ হাসিনা যা অতীতের কোনো সরকার পারেনি: পরিকল্পনা মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কুষ্টিয়ায় বাউলদের উপর হামলার প্রতিবাদে সিলেটে ‘গান মিছিল’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের মানুষ শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও ক্ষমতায় আনবে: নুরুল ইসলাম নাহিদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবিরের যোগদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে মাদক বিরোধী সমাবেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পুরস্কার বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ জনগণকে সাথে নিয়ে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কিডনি ফাউন্ডেশন সিলেটের ইউকে চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মোশাররফ হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce