স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করা যাবে না : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

মার্চ / ২৮ / ২০২৩

ma mannan
ad-spce

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা তাদের জীবন দিয়ে দেশকে স্বাধীন করে গেছেন সেই বীর শহীদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তাদের রেখে যাওয়া বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। আরও যাবে৷ বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের যুগান্তকারী উন্নয়ন হয়েছে৷ দেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না।
রোববার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু মানুষ আছে যারা বাংলাদেশে বসবাস করে, এদেশে খায় আবার বদনাম করে, তাদের প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করা যাবে না৷ রাজাকারদের দিন শেষ। তাদেরকে মানুষ ঘৃণা করে।
মন্ত্রী আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কাজ করতে হবে৷ কাজের বিকল্প নেই। দেশের শ্রমিক ভাইদের শ্রদ্ধা জানাই যাদের শ্রমঘামে এগিয়ে যাচ্ছে দেশ। সকল রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান করতে হবে৷ তারা দেশের উন্নতিতে অনেক অবদান রাখছেন। সবাইকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই আমরা৷
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দীন শরিফী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। পরে একে একে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, শান্তিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধানিবেদন করেন৷
এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, কুচকাওয়াজ পরিদর্শন, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমা করা যাবে না : পরিকল্পনামন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৩০ মার্চ থেকে হাসপাতালেই ভিজিট নিয়ে রোগী দেখবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক ও অবিচ্ছেদ্য অংশ -সৈয়দা জেবুন্নেছা হক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গবন্ধু নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

টসে হেরে ব্যাটিং এ বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদি সরকারের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রমজানে ব্যাংক লেনদেন পাঁচ ঘন্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce