সুনামগঞ্জের তিনটি গ্রামে ঘুর্ণিঝড়ের তাণ্ডব

সুনামগঞ্জ প্রতিনিধি

অক্টোবর / ১৮ / ২০২২

সুনামগঞ্জের তিনটি গ্রামে ঘুর্ণিঝড়ের তাণ্ডব
ad-spce
তিন মিনিটের ঝড়ে লন্ডভন্ড সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলার তিনটি গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর,গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ২০ জন।
সোমবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যে রাতে শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলে।
উপজেলার পাথারিয়া ইউনিয়নের দুর্গাপুর, আসামমোড়া ও শ্রীনাথপুর গ্রামের দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছেন মানুষ। খবর পেয়ে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছে বলে জানা গেছে। 
খোঁজ নিয়ে জানাযায়,ঘুর্ণিঝড়ের কবলে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে শুধুই বিধস্ত ঘরবাড়ির চিত্র। কোথায়ও গাছগাছালি ভেঙ্গে পড়ে আছে কোথাও বৈদ্যুতিক তার ঝুলে আছে। যেন এক বিধস্ত এলাকা। ঝড়ে অসহায় মানুষেরা ঘরবাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। খোলা আকাশের নিচেই আছেন তারা। কেউ কেউ কান্না করছেন। আহাজারি করে বলছেন কষ্টের কথা৷ ঝড়ে শতাধিক ঘর বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। আবার কারও কারও মাটির বাড়ি ও বাড়ির প্রাচীর ঝড়ে ভেঙ্গে গেছে। এতে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ঘরের টিন আসবাবপত্র রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন ১৫-২৯জন৷ অনেকেই এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যারা কিছুটা স্বচ্ছল তারা ঘরবাড়ি মেরামতের চেষ্টা করছেন। সবমিলিয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই এলাকার মানুষের। সবাই এখন সরকারি সহায়তা আশায়।
সিদ্দিকুর রহমান,রুহেনা খানম ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা বলেন, ঝড়ে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি নিঃস্ব। ঘরে খাবার নাই, থাকার জায়গা নাই। এখন আমি পথের বিকারী৷ সরকারি সহায়তা না পেলে ছেলেমেয়ে নিয়ে রাস্তায় থাকতে হবে।
ক্ষতিগ্রস্ত আব্দুল হেকিম খান বলেন, হঠাৎ করে ঝড় শুরু হয়। এরপর ঝড়ের তান্ডবে সবকিছু উড়ে গেছে। ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে আছি। সরকারের সহায়তা ছাড়া বাঁচা অসম্ভব।
পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম ও ক্ষতিগ্রস্তরা জানান,তিন মিনিটের ঝড়ে তাদের সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। দুই শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘরের চালের ঢেউটিন কাগজের মতো উড়ে গেছে। প্রতিটি কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। 
শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে শেষ রক্ষা হয়নি। এমন ঘূর্ণিঝড়ে আবারো বাড়িঘর হারিয়ে নিঃস্ব তার।
শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার সখিনা আক্তার বলেন,ঝড়ে ২০ জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগী করা হবে।
ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

সুনামগঞ্জের তিনটি গ্রামে ঘুর্ণিঝড়ের তাণ্ডব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে খেজুরগাছের ৪ কান্ডারী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌরসভার ১ম নির্বাচনে ৬ মেয়রসহ ৭৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেঁচে থাকলে বঙ্গবন্ধুর আরেক যোগ্য উত্তরসূরি হতেন শেখ রাসেল : দেবজিৎ সিংহ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ রাসেল দিবস উপলক্ষ্যে জালালাবাদ গ্যাস অফিসের বিভিন্ন কর্মসূচী পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেলা পরিষদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলনে নির্বাচিতদের জানাই অভিনন্দন : ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ রাসেল দিবস উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন কর্মসূচী পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে ‘শেখ রাসেল দিবস’ উদযাপিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে মহানগর যুবলীগের দিনব্যাপী কর্মসূচী পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce