সুনামগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) উদ্যোগে
পুনাক শিল্প-পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর)দুপুরে
সুনামগঞ্জ শহরের ষোলঘর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন পুনাকের কেন্দ্রীয়
কমিটির সহ কোষাধ্যক্ষ উম্মে কুলসুম রুপা আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।
প্রধান
অতিথির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেন,পুলিশের কাজের পাশাপাশি
সেবাধর্মী ও সৃজনশীল কাজ করছে। পুলিশের কাজ আইনশৃংখলা রক্ষা করা তবে পুনাক
সেবাধর্মী কাজ করে যাচ্ছে। দেশে কোনো অনিয়ম সহ্য করা হবে না, আইনশৃংখলা
রক্ষায়
পুলিশ কঠোর নজরদারি রাখছে এবং যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
সুনামগঞ্জ
জেলা পুনাকের সভানেত্রী নুরুন্নাহার মুনমুনের সভাপতিত্বে ও দিরাই
সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা স্থানীয়
সরকার বিভাগের উপ পরিচালক জাকির হোসেন, পৌরসভার মেয়র নাদের বখ্ত, সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ
সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।
মেলার
ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান,মেলা চলবে আগামী এক মাস। সুনামগঞ্জ
জেলা পুলিশ নারী কল্যান সমিতি পুনাকের মেলায় বিভিন্ন পণ্যের ১২০ টি স্টল
রয়েছে।
জাহাঙ্গীর আলম ভুঁইয়া