৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবসে পুষ্পস্তবক অর্পণ,র্যালী,আলোচনা সভাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে দিবসটি পালিত হয়েছে।
সোমবার
সকালে(১২ ডিসেম্বর)জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে
সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ
মাকসুদ চৌধুরী।
পুষ্পস্তবক
অর্পণ শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ঐহিত্য জাদুঘর
প্রাঙ্গণ হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক
উন্নতি' প্রতিপাদ্যে আলোচনা সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ
চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এসময়
উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক
রাজস্ব বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহি উদ্দিন, এলজিইডির
নির্বহীমোঃ প্রকৌশলী মাহবুব আলম, নির্বাহী জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ
পরিচালক সুচিত্রা রায়, জেলা মাধ্যমিক শিক্ষমোঃ অফিসার জাহাঙ্গীর আলম, জেলা
পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার
লোকজন।
আলোচনা সভা
শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে
সরাসরি সম্প্রচারকৃত কেন্দ্রীয় মূল অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ
থেকে উপভোগ করা হয়।