সুফিয়ানুল করিম চৌধুরীর ইন্তেকাল, ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীসহ বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর / ১০ / ২০২২

সুফিয়ানুল করিম চৌধুরীর ইন্তেকাল, ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীসহ বিভিন্ন মহলের শোক
ad-spce

সাবেক কৃতি ফুটবলার, তিন বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী সোমবার (১০ অক্টোবর) সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ২ মেয়ে ১ ছেলেসহ  অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মৃত্যুর পর তাঁর মরদেহ ফেঞ্চুগঞ্জের করিমপুর গ্রামের বাড়িতে নেয়া হয়। ঐদিন বাদ এশা ২ নং মাইজগাঁও ইউনিয়ন কার্যালয়ের পাশে হাটুভাঙ্গা খেলার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

প্রয়াত সুফিয়ানুল করিম চৌধুরী দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। রোববার (৯ অক্টোবর) রাতে তার শারীরিক অবস্থার অবনিত হলে সিলেট নগরের একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। 

সুফিয়ানুল করিম চৌধুরীর মৃত্যুতে, দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও সামজিক সংগঠক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সুদূর ব্রিটেন থেকে এক শোক বার্তায় জানিয়েছেন সুফিয়ানুল করিম চৌধুরী ফেঞ্চুগঞ্জ তথা সিলেট অঞ্চলের জন্য অবিস্মরণীয় একটি নাম। আজীবন দেশ ও মানুষের সেবায় নিবেদিত এ মহান ব্যক্তির মৃত্যুতে সিলেটবাসী এক কৃতী সন্তানকে হারালো। অন্যায়ের বিরুদ্ধে তার সরব পদচারণা ও কর্মযজ্ঞ ফেঞ্চুগঞ্জ এর প্রতিটি মানুষকে প্রেরণা যুগিয়েছিল। ব্যারিস্টার মোস্তাকিম রাজা বলেন মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের পাশাপাশি এই ব্যাধি থেকে কিভাবে যুব সমাজকে রক্ষা করা যায় তার জন্য কাজ করে গেছেন সুফিয়ানুল করিম চৌধুরী। তিনি বলেন এখন আমাদের দায়িত্ব তাঁর কাজের এই ধারাবাহিকতাকে বয়ে নিয়ে যাওয়া। 

এদিকে খবর শুনে তাঁর বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল লেইছ চৌধুরী, ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিতসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন দলের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফরসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের মার্কিন হামলার আশঙ্কা: পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রী শাহে আলম সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce