স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১২ / ২০২২

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ad-spce

স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজিরা না দেওয়ায় জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। 

এদিন আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল আল আমিনের। কিন্তু হাজির হননি তিনি। ফলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

এদিন আল আমিন আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন দাখিল করেন। অন্যদিকে তার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীর আইনজীবী। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ক্রিকেটার আল আমিন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসামির পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

যৌতুকের জন্য মারধর করার অভিযোগ এবং ভরণপোষণ চেয়ে ৭ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান। 

মামলায় দাবি করা হয়েছে, আল আমিনের সঙ্গে বিয়ে হয় ২০১২ সালে। পরে তাদের দুই সন্তান হয়। গত ২৫ আগস্ট আল আমিন স্ত্রী ইসরাতের কাছে ২০ লাখ টাকা যৌতুক চান। টাকা না দেওয়ায় পরে মারধর করেন আল আমিন বলে মামলায় অভিযোগ আনা হয়। পরে ইসরাত বাদী হয়ে ২ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় পৃথক মামলা করেন। 

ওই মামলায় ৬ সেপ্টেম্বর উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আল আমিন। শুনানি নিয়ে উচ্চ আদালত আল আমিনকে জামিন মঞ্জুর করেন।

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মামলার আরজিতে বলা হয়েছে, দুই সন্তানের খরচসহ প্রতি মাসে ৬০ হাজার টাকা ভরণপোষণ চেয়েছেন স্ত্রী ইসরাত জাহান।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফরসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের মার্কিন হামলার আশঙ্কা: পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রী শাহে আলম সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce