স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

পুণ্যভূমি ডেস্ক

জানুয়ারী / ০২ / ২০২৩

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই
ad-spce

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট কর্তৃপক্ষ মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মোবাশ্বের হোসেন বাংলাদেশের স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ও পরিবেশকর্মী ছিলেন।

আজ দুপুর ১২ টার দিকে তার প্রতি সর্ব সাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আগারগাঁওয়ে ই-১১, স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম সড়কস্থ (নির্বাচন কমিশনের পূর্ব পার্শ্বে) বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়া হবে। বাদ যোহর জানাজা শেষে তার লাশ বিএসএমএমইউ তে দান করা হবে।

জানা যায়, প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর রাজধানীর বেসরকারি স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এর আগে তাকে প্রথমে আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করেন। তিনি এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি। বর্তমানে কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টও ছিলেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন।

মোবাশ্বের হোসেন ১৯৭১ সালে সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ক্র্যাক প্লাটুনের সক্রিয় সদস্য ছিলেন।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গত মধ্যরাত থেকে বন্ধ হল বিবিসি বাংলা রেডিও,শেষ হল ৮১ বছরের পথ চলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন বছর ২০২৩ কে স্বাগত জানিয়েছেন দৈনিক পুণ্যভূমির প্রকাশক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিদায় ২০২২,স্বাগতম ২০২৩

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এর শ্রদ্ধা নিবেদন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুই মন্ত্রী ও এক উপমন্ত্রী আসছেন সিলেটে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মেট্রোরেল উদ্বোধন বাংলাদেশের উন্নয়নে আরেকটি পালক যোগ করেছে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা কোনো দেশের হস্তক্ষেপ চায় না : মোমেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আজ শুভ বড়দিন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce