স্টেডিয়াম মার্কেটে ১০ টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৯ টি অবৈধ

আবীর মো. মুমিত

অগাস্ট / ৩০ / ২০২২

নিরাময় পলি ক্লিনিক
ad-spce

নিরাময় পলি ক্লিনিক বন্ধের নির্দেশ

সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, আজ থেকে সিলেট জেলায় অবৈধ হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে অভিযানে আজ থেকে  অভিযানে নামছেন সিলেট স্বাস্থ্য বিভাগ। তিনি জানান চলতি বছরের গত মে মাস থেকে শুরু হওয়া ৪৮ টি প্রতিষ্ঠানে অভিযানে পরীক্ষা নিরিক্ষার পর ২২ টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার সুপারিশ করা হয় এবং বাকি ২৬ টি প্রতিষ্ঠানে বিভিন্ন ত্রুটি থাকার কারনে সময়সীমা বেধে দেয়া হয়। নির্ধারিত সময়ের ভেতরে আরও ১০ টি প্রতিষ্ঠান ত্রুটিমুক্ত হওয়ায় তাঁদের ক্ষেত্রেও লাইসেন্স দেয়ার ব্যাপারে সুপারিশ করা হয়।এছাড়াও মোট ১৬ টি প্রতিষ্ঠান ত্রুটিযুক্ত থাকার কারনে তাদের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।  

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানানো হয় যে, ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আজ থেকে সিলেটে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে চলতি বছরের মে মাসে অভিযানের পর প্রথম কয়েক দিন লাইসেন্স নবায়ন করার, নতুন লাইসেন্স নেওয়ার যে তোড়জোড় ছিলো। কিন্তু তার গতি এখন ধীর। সেটি সক্রিয় করার জন্য আবার অ্যাকশনে যাচ্ছে সিলেট  স্বাস্থ্য বিভাগ।

ভোক্তাদের অভিযোগ অ্যাকশন চলমান না হওয়ার কারনে বড় বড় ত্রুটি থাকাতে সাধারণ জনগণ রোগমুক্ত থেকে রোগযুক্ত হচ্ছে বেশী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লাইসেন্স নিয়ে ১৯৮২ সাল থেকে চিকিৎসাসেবা দিয়ে আসছে বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবাপ্রতিষ্ঠান। তবে একবার নিবন্ধন নিয়ে অনেক প্রতিষ্ঠান আর তা নবায়ন করেনি। অনেক প্রতিষ্ঠান শুরুতে ১০ শয্যার অনুমোদন নিলেও পরে শয্যা বাড়ালে তা স্বাস্থ্য অধিদপ্তরকে জানায়নি। অনেকে শয্যার সঙ্গে সংগতি রেখে বাড়ায়নি জনবল। সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামছে স্বাস্থ্য বিভাগ।এছাড়াও বেশ ক'টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে পরিলক্ষিত হয় অস্বাস্থ্যকর পরিবেশ।

এর আগে গত মে মাসে সিলেটে অবৈধ বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এতে মহানগরীসহ জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও কোন কোন প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

এ সময় লাইসেন্স নবায়ন ও কাগজপত্র ঠিক করার শর্তে অভিযান কিছুটা শিথিল করা হয়েছিলো। তবে প্রতিষ্ঠান পরিচালনার সব শর্ত এখনো অনেক প্রতিষ্ঠান মানেনি। তাই আবারো অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce