সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না : পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞপ্তি

অক্টোবর / ০৮ / ২০২২

সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না : পররাষ্ট্রমন্ত্রী
ad-spce

সরকার গুম, খুন ও বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে।

শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সরকার চায় না কেউ গুম হোক। বিচার বহির্ভূত হত্যার শিকার হোক। দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতি দেখে পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথা শুরু হয়েছে। বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে পশ্চিমাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ অনুষ্ঠান শেষে সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সিলেটের মানুষ রক্ষণশীল (কনজারভেটিভ) হলেও মেয়েদের খেলাধুলার ব্যাপারে সবাই উৎসাহ দিয়ে যাচ্ছেন। আগামীতে সিলেট থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সিলেটে ইতোপূর্বে মেয়েদের খেলাধুলার এতো সুযোগ-সুবিধা ছিল না। তবে এখন শুরু হয়েছে। সরকারও সুযোগ-সুবিধা দিচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমাদের মেয়েরা থাইল্যান্ড-মালেশিয়াকে হারিয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির জন্য প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে সিলেটে বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি বলেন, সিলেট একসময় মাঠ ও পুকুরের নগরী ছিল। এখন মাঠ ও পুকুরগুলো বেদখল হয়ে গেছে। এগুলো উদ্ধারে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া সিলেটে আরও তিনটি স্টেডিয়াম তৈরির প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেটে বেদখল হওয়া পুকুর উদ্ধার করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফরসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের মার্কিন হামলার আশঙ্কা: পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রী শাহে আলম সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce