সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

পুণ্যভূমি ডেক্স

এপ্রিল / ২১ / ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
ad-spce

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, প্রার্থীরা আজ বিকেল পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।


ইসি জানিয়েছে, জমা দেওয়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। এই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে, আর আপিলের নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সে অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পেতে পারে।’


নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জোটগুলো থেকে নির্ধারিত সংখ্যার বেশি প্রার্থী না থাকলে অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ। বিএনপি জোট তাদের নির্ধারিত ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।


এখন পর্যন্ত ইসি থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন ইতোমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লিভার ফাউন্ডেশন সিলেটে আহমেদ উস সামাদ চৌধুরী জেপি সংবর্ধিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাকিস্তানে আজই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে: ডোনাল্ড ট্রাম্প

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সভায় বাণিজ্যমন্ত্রী সঠিক পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন প্রকল্প শেষ করতে হবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সভায় বাণিজ্যমন্ত্রী সঠিক পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন প্রকল্প শেষ করতে হবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির সংরক্ষিত নারী আসনে সিলেটের শাম্মী ও জহরত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের বিভাগীয় কমিশনারকে ওএসডি, আরও দুই শীর্ষ কর্মকর্তা বদলি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce