স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে কারিগর হতে হবে : আমু

পুণ্যভূমি ডেস্ক

জানুয়ারী / ০৪ / ২০২৩

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে কারিগর হতে হবে : আমু
ad-spce

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে কারিগর হতে হবে।
আজ বুধবার দুপুরে ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। 
ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে জানিয়ে আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।
তিনি বলেন, ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। 
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদারের সভাপতিত্বে ছাত্র সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে কারিগর হতে হবে : আমু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবুন্নেছা হকের সৌজন্য সাক্ষাৎ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের বর্ণাঢ্য র‌্যালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে : আইনমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

একাদশ সংসদের ২১তম অধিবেশন শুরু আগামীকাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেসরকারি হাসপাতালের তদারকি ও জবাবদিহিতা বাড়াতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে পুলিশকে আরো সজাগ ও সতর্ক থাকার নির্দেশ রাষ্ট্রপতির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মিডিয়ার কারণেই বিদেশিরা নিজেদের এ দেশে রাজা মনে করে: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce