সিলেটের ৫ পেট্রল পাম্পকে লক্ষাধিক টাকা জরিমানা

পুণ্যভূমি ডেস্ক

অগাস্ট / ০৯ / ২০২২

সিলেটের ৫ পেট্রল পাম্পকে লক্ষাধিক টাকা জরিমানা
ad-spce

তেল মাপে কম দেওয়ার অভিযোগে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় ৫ পেট্রল পাম্পকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত রোববার ও সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও উছলাপাড়াসহ বিভিন্ন পেট্রলপাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স মো. ফরমুজ আলী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সহকারী পরিচালক মো. আল-আমিন ফিলিং স্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পরিমাপে পেট্রল, অকটেন, ডিজেল বিক্রয় করার জন্য নির্দেশ দেন। অভিযানে র‌্যাব-৯ এর একটি দল সহযোগিতা করে।

সিলেটের ওসমানীনগরে পেট্রোল পাম্পে পরিমাণের তুলনায় কম তেল দেয়ার অভিযোগে ৩টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে দুটি পেট্রোল পাম্পের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হান।

সোমবার (৮ আগস্ট) দুপুরে গোয়ালবাজার এলাকায় সুপ্রিম ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ৫৬০ মিলি লিটার কম এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৬০০ মিলি লিটার তেল কম দেয়ার প্রমাণ পাওয়ায় যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বেগমপুর বাজারের মেসার্স আবীর ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৮০ মিলি লিটার কম এবং প্রতি ১০ লিটার অকটেনে ৫০ মিলি লিটার কম দেয়ায় এই প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

হবিগঞ্জের বাহুবলে পরিমাপে কম দেয়ার অভিযোগে দুই পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেয়ার অভিযোগে বাহুবলের চেরাগ আলী পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং মিরপুরে নিরাপদ পেট্রোল পাম্পকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একটি দল।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce