সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

পুণ্যভূমি ডেক্স

জুন / ০৪ / ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
ad-spce

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত রাফসান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাদিস মিয়ার ছেলে।


এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়াল।


শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।


স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।


এছাড়া একই সময়ে হামের সন্দেহভাজন আরও ৫৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৬৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।


সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাতটায় দোকান বন্ধ ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী পাঁচ দিন সিলেটে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইউএনও’র সংবাদ সম্মেলন আপা ডাকায় নয়, বাসি মিষ্টি দোকানে থাকায় বনফুলকে জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ‘কৃষি উদ্যোক্তা মেলা- ২০২৬’- এর উদ্বোধন পরিকল্পনা না থাকলে সফলতা আসে না ---বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা মামলার রায় রোববার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষামন্ত্রী ২ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মায়ের মরদেহে পচন অভিযুক্ত যুগ্ম সচিবকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা: গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি খরচ নির্ধারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce