সিলেটে বাড়ছে নারী ও শিশু নির্যাতন

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১৪ / ২০২২

সিলেটে বাড়ছে নারী ও শিশু নির্যাতন
ad-spce
মাদক-সংশ্লিষ্টতা, বেকারত্ব ও যৌতুকের জন্য সিলেটে দিন দিন বেড়েই চলছে নারী ও শিশু নির্যাতন। এসব বিষয় সিলেটের জন্য উদ্বেগের বলে জানিয়েছে সিলেটের সচেতন মহল।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের সেপ্টেম্বর মাসে জেলায় ৪৪টি নারী ও শিশু শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ৫৩টি।
নির্যাতনের শিকার ৯৭ জনের মধ্যে ৩৭ জন মামলা করলেও বাকি ৬০ জন মামলা করতে রাজি হননি। এদিকে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী নির্যাতনের ঘটনায় ৩ হাজার ৬৮১টি এবং শিশু নির্যাতনের ঘটনায় ৮৭০টি মামলা পেন্ডিং রয়েছে।
সিলেটের মহিলাবিষয়ক অধিদপ্তর জানায়, সিলেটে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটলেও ‘তুলনামূলক বাল্যবিবাহের প্রবণতা কম’। নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ১৮টি কর্মপরিকল্পনা নিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। এ ছাড়া সব মহলের সমন্বিত উদ্যোগে এসব সমস্যা কমিয়ে আনা সম্ভব। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুন পর্যন্ত মহিলাবিষয়ক অধিদপ্তর ১৬টি বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করেছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনাকালীন ১৯ মাসে সিলেটে ১ হাজার ৩৩৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৯৮টি। পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩০৯টি। এই ১৯ মাসে জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ২০টি।
এদিকে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিলেট মহানগরের ৬টি ও জেলার ১১টি থানায় নারী ধর্ষণের ঘটনায় অভিযোগে মামলা হয়েছে ২৫টি, শিশু ধর্ষণের অভিযোগ করা হয়েছে ১৫টি। এ ছাড়া নারী নির্যাতনের অভিযোগ করা হয়েছে ২৮টি ও শিশু নির্যাতনের অভিযোগ করা হয়েছে ১৬টি। চলতি বছরের সেপ্টেম্বরে নারী ধর্ষণের অভিযোগ করা হয়েছে ২১টি, শিশু ধর্ষণের অভিযোগ করা হয়েছে ১১টি। এ ছাড়া নারী নির্যাতনের অভিযোগ করা হয়েছে ২৫টি ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ১২টি।
সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, যথাযথ ব্যবস্থা না নেওয়া নারী ও কন্যাশিশুদের সঙ্গে বৈষম্য বাড়ছে।
সিলেট মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে। তবে সামাজিক মূল্যবোধ না থাকায় নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা বাড়ছে।
ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce