সিলেটে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

বিভাগীয় বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধন

জুলাই / ৩০ / ২০২২

বিভাগীয় বৃক্ষমেলা
ad-spce

সিলেটে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়,র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও সায়মুন ইভান ও জান্নাত আশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় তিনি বলেন, আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ লক্ষমাত্রা অর্জনে সক্ষম হব। তিনি শিক্ষার্থীদের আগামী বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, পাথর উত্তোলনের ক্ষেত্রে যথাযথ গবেষণা এবং পরিবেশের ক্ষতি না হয় সে কথা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট রেঞ্জের পুলিশ সুপার জেদান আল মুসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আহসানুল আলম, সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, মারুফ হোসাইন, মাহমুদুল ইসলাম। মেলায় মোট বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠানের ২১ টি স্টল অংশগ্রহণ করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce