শিক্ষা মানুষের আত্মা ও বুদ্ধির মৌলিক বিকাশ ঘটায়: মো. মজিবর রহমান

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ০৩ / ২০২২

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিলেট জেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শোকাবহ আগস্ট ও জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান
ad-spce

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, শিক্ষা মানুষের আত্মা ও বুদ্ধির মৌলিক বিকাশ ঘটায়, শিক্ষা মনুষ্যত্ব অর্জনের পথ দেখায়। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। এ ধারাবাহিকতায় সারাদেশ ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়। তিনি বলেন, শিক্ষাখাতে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা ছিলেন না তিনি ছিলেন সারাবিশ্বের অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার হাত ধরে দেশে শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তিনি জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

তিনি বুধবার (৩ আগস্ট) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিলেট জেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শোকাবহ আগস্ট ও জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পাশাপাশি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের মাগফেরাত কামনা করেন।

জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফৌজিয়া আক্তার এবং দেবশ্রী দাসের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসকের সহকারি কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce