শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ২১ / ২০২২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ad-spce

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণে’ সোমবার সকালে তারা পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। খবর বাসসের।

সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল নিহত শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান এবং বিহগলের করুণ সুর তোলেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী। ছবি-ফোকাস বাংলা

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শিখা অনির্বাণ প্রাঙ্গণে দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এর আগে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করতে গেলে সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনার সঙ্গে তিন বাহিনীর প্রধানরা সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে দিবসটি উপলক্ষে ভোরে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাকিস্তানি দখল বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ চালায় এবং এর মাধ্যমেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে দিনটি উদযাপন করা হয়।


ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিদ্যুতের দাম বাড়ল পাইকারি পর্যায়ে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জের দিরাই আ,লীগের সংঘর্ষঃ সভাপতি,সম্পাদক,সাংবাদিক সহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘ভবতোষ চৌধুরী মানবতার জন্য কাজ করে গেছেন আমৃত্যু’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া থেকে উদয় নামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারালো ইকুয়েডর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে ইয়াবা সহ আটক: ২ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এডভোকেট নাসির উদ্দীন খান’কে মহানগর হকার্স লীগের ফুলেল শুভেচ্ছা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুর সংঘর্ষে ৩ নির্মাণ শ্রমিক আহত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নীলফামারীতে আগাম আলু তুলতে ব্যস্ত আলু চাষীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce