সহকর্মীর গর্ভে ইলন মাস্কের সন্তান

ডেস্ক

অগাস্ট / ০৩ / ২০২২

ইলন মাস্কের
ad-spce

নবমবারের মতো বাবা হয়েছেন বিশ্বের ধনী ব্যক্তি ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। তার প্রতিষ্ঠানে কর্মরত শীর্ষ নারী কর্মকর্তা শিভন জিলিস এ যমজ সন্তানদের জন্ম দেন বলে জানা যায়।

যুক্তরাষ্ট্রের ব্যবসা বিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত নভেম্বরে যমজ সন্তানের বাবা হয়েছেন ইলন। তার চিপ স্টার্টআপ নিউরালিংকের শীর্ষ কর্মকর্তা শিভন জিলিস এ যমজ সন্তানের জন্ম দেন। ইলন এবং জিলিস এপ্রিল মাসে এ যমজ সন্তানের নাম পরিবর্তনের জন্য আদালতে একটি পিটিশন দায়ের করেন। সম্প্রতি ওই পিটিশনের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে নবম সন্তানের বাবা হলেন ইলন। এর আগে, কানাডার গায়িকা গ্রাইমসের সঙ্গে তার দুই সন্তান হয়। এরপর কানাডার প্রখ্যাত লেখিকা প্রথম স্ত্রী জাস্তিন উইলসনের সঙ্গে পাঁচ সন্তান রয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে গ্রাইমস এবং ইলনের ঘরে দ্বিতীয় সন্তানের জন্ম নেয়। তবে তত দিনে তাদের সম্পর্কের সুতো কেটে গিয়েছিল বলে শোনা যায়।

আলাদা থাকতে শুরু করেন তারা। গ্রাইমসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলার সময় প্রাক্তন প্রেমিকা হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ইলন নতুন করে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। তবে অ্যাম্বারের প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে সে সময় বিবাহবিচ্চেদ নিয়ে মামলা চলছিল। ফলে সে সময় কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অ্যাম্বার। তাই আর তাদের মধ্যে সম্পর্কের জোড়াও লাগেনি। ইলন মাস্কের যমজ সন্তানের মা নিউরালিংকে যোগ দেন ২০১৭ সালে। শিভন জিলিস নিউরালিংকের পাশাপাশি টেসলার প্রজেক্ট ডিরেক্টর হিসেবেও নিযুক্ত হন। ইলনের সঙ্গে টুইটারের চুক্তি পাকা হয়ে গেলে সেখানে শিভনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে জানা যায়। তবে সম্পর্ক বা সন্তান কোন কিছু নিয়েই প্রকাশ্যে কোন মন্তব্য করেননি ইলন।

ad-spce

তথ্য প্রযুক্তি

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce