সেভিয়াকে হারিয়ে বার্সেলোনার টানা তিন জয়

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০৪ / ২০২২

বার্সেলোনার
ad-spce

প্রথম ম্যাচে পয়েন্ট হারানো বার্সেলোনা জয়ের ধারা অব্যাহত রেখেছে। পর পর তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে তারা। এই তিন ম্যাচেই গোল করেছেন দলটি পোলিশ তারকা স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

শনিবার রাতে সেভিয়ার মাঠে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। একটি করে গোল করেন রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও এরিক গার্সিয়া।

জোড়া অ্যাসিস্ট করেন জুল কুন্দে। গোলশূন্য ড্রয়ে আসর শুরু করা বার্সেলোনা পরের তিন ম্যাচে জিতল ৪-১, ৪-০ ও ৩-০ গোলে। ২১তম মিনিটে এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় বার্সেলোনা। উসমান দেম্বেলে বক্সে খুঁজে নেন লেভানদোভস্কিকে।

আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে পোলিশ তারকার চিপ গোললাইন থেকে ফেরান মিডফিল্ডার ফের্নান্দো। কাছেই থাকা রাফিনিয়া হেডে বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোল করেন।

এবারের দলবদলে লিডস ইউনাইটেড থেকে কাতালান দলটিতে নাম লেখানো এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৩৬তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি।

এই মৌসুমে সেভিয়া থেকে কাম্প নউয়ে আসা ফরাসি ডিফেন্ডার কুন্দের ডান দিক থেকে বাড়ানো ক্রস বক্সের ভেতর বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি। এনিয়ে বার্সেলোনার হয়ে এবারের লিগে পাঁচ গোল করলেন তিনি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ডান দিক থেকে রাফিনিয়ার ক্রস দূরের পোস্টে পেয়ে হেড পাস দেন কুন্দে। বাকিটা সারেন তরুণ স্প্যানিশ ডিফেন্ডার গার্সিয়া।

স্কোরলাইন ৩-০। আগামী বুধবার ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করবে বার্সেলোনা।

৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে রিয়াল বেতিসকে ২-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

৯ পয়েন্ট নিয়ে তিনে বেতিস। সেভিয়া প্রথম চার ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের মুখে অবশেষে হাসি ফুটালেন এমপি এমরান আহমদ চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক এনএইচএফএস হাসপাতালে যাকাতের চেক প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাতে ৫ বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ৫ ম মৃত্যুবার্ষিকী ১০ এপ্রিল শুক্রবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার মুক্তাদির শনিবার সিলেট আসছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভিসা নিয়ে এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে : সড়ক মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ষাট বছর বয়সি কিংবা এর ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণদের আওতাধীন, সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে : মোঃ সারওয়ার আলম

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce