সার্বিক অগ্রগতি নিশ্চিতে সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম

বিজ্ঞপ্তি

অক্টোবর / ০৯ / ২০২২

সার্বিক অগ্রগতি নিশ্চিতে সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম
ad-spce

দেশের সার্বিক অগ্রগতি নিশ্চিতের জন্য সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে প্রয়োজন বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করা, সাহিত্য-সংস্কৃতির প্রকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরা।

শনিবার দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় মুক্তাঞ্চল সাহিত্য উৎসব ও ‘সাহিত্য চর্চায় হবিগঞ্জে সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির।

তিনি বলেন, দেশ এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ সময়ে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পিছিয়ে থাকলে চলবে না। পরিপূর্ণ উন্নয়নের স্বার্থে প্রত্যেকটি এলাকায় সাহিত্য চর্চা বাড়াতে হবে।

এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যা যা করার আমরা করে যাব। তবে জেলা পর্যায়ের সাহিত্যাঙ্গনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

মুক্তাঞ্চল সাহিত্য চর্চাকেন্দ্র এই উৎসব ও আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বৃন্দা দাশ ও বৃত্ত দাশ।

আলোচনায় অংশ নেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল, সাবেক উপসচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শেখ ফজলে এলাহী, মুক্তাঞ্চলের প্রধান উপদেষ্টা কথা সাহিত্যিক রুমা মোদক, কবি তাহমিনা বেগম গিনি, সিদ্দিকী হারুন প্রমুখ।

সন্ধ্যায় একই স্থানে আলোচনায় অংশ নেবেন কথা সাহিত্যিক ফয়জুল ইসলাম, আহমাদ মোস্তফা কামাল, আফসানা বেগম, সাকিরা পারভীন ও কবি স্নিগ্ধা বাউল।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce