শাবি প্রশাসনের সাথে গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিলের প্রতিনিধিদলের মতবিনিময়

শাবি প্রতিনিধি

অক্টোবর / ০৮ / ২০২২

শাবি প্রশাসনের সাথে গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিলের প্রতিনিধিদলের মতবিনিময়
ad-spce

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিলের ৪ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, গ্রেটার ম্যানচেস্টার কমবাইন্ড অথরিটির প্রিন্সিপাল মারিয়া গোনজালেজ, সেলফোর্ড ইউনিভাসিটির সহযোগী পরিচালক ন্যান্সি কোক, এডমিশন পরিচালক গিলিয়ান কোলগেন, বোল্টন ইউনিভার্সিটির প্রভোস্ট জোবায়ের হান্সলট, বোল্টন ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক প্রধান আহমদ খান, ইউনিভাসিটি অব ম্যানচেস্টারের অধ্যাপক ড. জো হার্ট ও অধ্যাপক ড. লুচি বায়ার্ন ডেবিস এবং ম্যানচেন্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইন্টারন্যাশন্যাল রিক্রুটমেন্ট ম্যানেজার জোনাথান পিট।

গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিলের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. রাশেদ তালুকদার বলেন, আপনাদেরকে পেলে উপাচার্য আনন্দিত হতেন। তিনি আসলে আপনাদের এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। এর উত্তরোত্তর সমৃদ্ধিতে আমরা একসাথে মিলে কাজ করবো। আমি মনে করি, বর্তমান সময়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে নলেজ এক্সচেঞ্জ অত্যন্ত জরুরি। বৈশ্বিকভাবে আন্তঃসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময়কালে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, স্কুল অব এপ্লাইড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান এবং মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল।

সভা শেষে বৃটিশ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি, মেডিকেল সেন্টার এবং বিভিন্ন গবেষণা ল্যাব পরিদর্শন করেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান এ প্রতিনিধিদল।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফরসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের মার্কিন হামলার আশঙ্কা: পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রী শাহে আলম সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce