সাবেক মন্ত্রীর এপিএস ফোয়াদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ০৪ / ২০২২

সাবেক মন্ত্রীর এপিএস ফোয়াদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা
ad-spce

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বর্তমানে স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশারফ হোসেনের এপিএস এএইচএম ফোয়াদের নামে সাড়ে ৫ কোটি টাকার মানিলন্ডারিং এর অভিযোগে মামলা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার মামলার সত্যতা নিশ্চিত করেছে বলেছেন, বুধবার দিনগত রাতে ফরিদপুর কোতয়ালী থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) বিচিত্রা রানী বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এছাড়া সিআইডি'র দায়ের করা এ মামলার তদন্তও সিআইডি করবে। এ এইচ এম ফোয়াদ (৫২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের বাসিন্দা। সাবেক মন্ত্রীর এপিএসের পাশাপাশি তিনি ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক ছিলেন।

ফোয়াদের বিরুদ্ধে পাঁচ কোটি ৪৪ লক্ষ ৯৫ হাজার ৫৮৬কোটি টাকা মানি লন্ডারিনের অভিযোগে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, এ এইচ এম ফোয়াদ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ছাত্রছায়ায় থেকে ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সহায়তায় হেলমেট বাহিনী গঠন করার অভিযোগ রয়েছে।

এছাড়া, এই বাহিনী দিয়ে এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, শিক্ষা প্রকৌশল অধিদফতর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি অফিসের টেন্ডার নিয়ন্ত্রণ করে ভূসম্পত্তিসহ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া বিভিন্ন চাকরিতে নিয়োগে মন্ত্রীর সুপারিশ করিয়ে দেওয়ার কথা বলে অবৈধ ভাবে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce