রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০৫ / ২০২২

সংঘর্ষে
ad-spce

রংপুরের তারাগঞ্জ উপজেলার সলেয়াশাহ এলাকায় দুই বাসের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

এদিকে নিহতদের দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আসিব আহসান।

এই দুর্ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মুহা. আব্দুল আলিম মাহমুদ। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা সাংবাদিকদের জানান তিনি। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে, গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ৫০ জনের মতো আহত হন। বাকি চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পরে দুপুর দেড়টায় চিকিৎসাধীন আরও এক জন মারা গেছেন। আহত বাকিদের মধ্যে আরও দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

গুণীদের কদর না করলে কখনোই সমাজে গুণীরা তৈরি হয় না : ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে সিলেট রত্ন উপাধিতে ভূষিত দেবাশীষ দে পল্লব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মনোনয়নপত্র জমা দিলেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জি কে মাসুক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রুকনুজ্জামান চৌধুরীর পিতৃবিয়োগে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাওলানা মুহিব্বুল হকের মৃত্যুতে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী'র শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি শামসুল আলম সেলিম, সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৭৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে মোখা, যেসব জেলাকে সতর্ক থাকার পরামর্শ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট লেখক ফোরামের উপদেষ্টা হলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce