রজব আলী খান নজীবের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ১১ / ২০২২

রজব আলী খান নজীবের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ad-spce

জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সর্বজন পরিচিতি মরহুম রজব আলী খান নজীবের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) ও মরহুমের পরিবারের  উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ।

জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, প্রবিণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিয়ষক কর্মকতা সিন্ধার্থ শংকর রায়, বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সুরাইয়া নাছরিন, মরহুমের বড় ভাই মো. রাজিবুল্লাহ

জিডিএফ’র নিবার্হী সদস্য এডভোকেট রকিব আলী খান, ডিসএ্যাবন্ড কমিউনিটি এডভান্সর ফাউন্ডেশনের সদস্য বিশুনাথ।

জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী সৈয়দ মাহমুদুর রহমান, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, শিক্ষক সালাম মিয়া, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রতিবন্ধী শিক্ষার্থী হাফিজ কয়েছ আহমদ।

মিলাদ ও তছবি খতম শেষে মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছ। এদিকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলার বাইশটিলা এতিমখানা মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়ানো হয়।

আলোচনা সভায় বক্তার বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মরহুম রজব আলী খান নজীব। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ সবল মানুষের মত দেশ, সমাজ এবং প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। তা ইতিহাস হয়ে থাকবে। তার কর্মকান্ডকে অনুসরণ করে প্রতিবন্ধী ও সামাজিক সংগঠনগুলো কাজ করলে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী উপকৃত হবেন।  বক্তারা বলেন, কর্মগুনে আজীবন মানুষের রিদয়ে বেঁচে থাকবেন মরহুম রজব আলী খান নজীব। বক্তারা রজব আলী’র আদর্শ অনুশরন করে প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিণত করার লক্ষে সবাইকে কাজ করার আহবান জানান।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce