রিটার্ন দাখিল করতে আজ থেকে আয়কর তথ্য সেবা মাস শুরু

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ৩১ / ২০২২

রিটার্ন দাখিল করতে আজ থেকে আয়কর তথ্য সেবা মাস শুরু
ad-spce

করদাতাদের সেবা প্রদান ও আয়কর রিটার্ন দাখিলের সুবিধার্থে আজ থেকে শুরু হচ্ছে আয়কর তথ্য সেবা মাস।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ‘আয়কর তথ্য সেবা মাস-২০২২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন আজ বাসসকে জানান, নভেম্বর মাসে দেশব্যাপী ৩১টি করাঞ্চলের ৬৪৯টি সার্কেলে করদাতারা চলতি ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। সেখানে মেলার পরিবেশে যাবতীয় সেবা নিশ্চিত করা হবে; যাতে তারা নিজ নিজ করাঞ্চলে গিয়ে নির্বিঘ্নে রিটার্ন দাখিল ও অন্যান্য কর সেবা গ্রহণ করতে পারেন।
তিনি বলেন, করসেবা মাস উপলক্ষে ১ নভেম্বর থেকে করাঞ্চলগুলোতে বিশেষ সেবা দেওয়া শুরু হবে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআরের আয়োজনে এবার করমেলা হচ্ছে না। কিন্তু, প্রত্যেক করাঞ্চলে করদাতারা করমেলার ন্যায় বাড়তি সেবা পাবেন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, দেশবাসীর মধ্যে করসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজস্ব প্রশাসন। আয়কর বিষয়ক বিশেষ পোস্টার ও উৎসাহব্যঞ্জক শ্লোগান সম্বলিত স্টিকার, বর্ণিল ফেস্টুন ও ব্যানার বিভিন্ন করাঞ্চলে স্থাপন করা হবে।
করাঞ্চলের ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে নতুন করদাতারা প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন ই-টিআইএন নিবন্ধন এবং বর্তমান করদাতারা পুন:নিবন্ধন নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

রিটার্ন দাখিল করতে আজ থেকে আয়কর তথ্য সেবা মাস শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় যুবদিবস আজ : ২১ জন সফল যুব পাচ্ছেন জাতীয় যুব পুরষ্কার ’২২

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রেলওয়ের আখাউড়া-সিলেট ডুয়েলগেজ সিঙ্গেল লাইনের পরিবর্তে ডাবল লাইন প্রতিষ্ঠা সময়ের দাবী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সার্বিক ক্রীড়া উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: মো. মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেআইনিভাবে সেবা খাতে ধর্মঘট ডাকলে জেল-জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অবসরে পাঠানো হলো পুলিশের আরও ২ কর্মকর্তাকে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পরমাণু বোমাবাহী ৬ বি-৫২ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘট চলছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলা: ৬ আসামির যাবজ্জীবন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিকের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce