অস্ত্র দিয়ে হামলা করলে পুলিশ কি আঙুল চুষবে : ওবায়দুল কাদের

পুণ্যভূমি ডেস্ক

অগাস্ট / ০৫ / ২০২২

অস্ত্র দিয়ে হামলা করলে পুলিশ কি আঙুল চুষবে : ওবায়দুল কাদের
ad-spce

ভোলায় পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ভোলার ঘটনা কে ঘটিয়েছে? ভিডিও ফুটেজ দেখুন। কীভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে কারা মিছিল করেছে, কারা সেই অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ কী করবে? আঙুল চুষবে?

ভোলায় বিএনপির ঘাতক চেহারা স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে ওঠে। এই মাসে দলটি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন সামনে রেখে আবার অস্থির, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে, আগুন-সন্ত্রাস করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, শেখ কামালের জন্মদিনে আবাহনী মাঠে ও বনানী কবরস্থানে এত মানুষ, এত তরুণের সমাবেশ। এতে প্রমাণ হয়, আমরা প্রস্তুত। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি আমরা রুখবই। এটা আমাদের শপথ।

সেতুমন্ত্রী বলেন, শেখ কামালের কাছে বাংলাদেশের তরুণসমাজের অনেক কিছু শেখার আছে। তিনি বহুমাত্রিক প্রতিভা ও মেধার অধিকারী ছিলেন। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনে ক্রিকেট ও ফুটবল, সাংস্কৃতিক অঙ্গনে প্রতিদিন দেখা যেত শেখ কামালকে। আবার মধুর ক্যানটিনে এসে ছাত্রলীগ সংগঠন করতেন। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল হতে পারেন দেশের তরুণসমাজের কাছে রোল মডেল।

ad-spce

রাজনীতি

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce