অধিকার বঞ্চিত পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

বিশ্বনাথ প্রতিনিধি

অক্টোবর / ২২ / ২০২২

অধিকার বঞ্চিত পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মেয়রপ্রার্থী মুহিবুর রহমান
ad-spce

অধিকার বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়নে জীবনের শেষ সময়ে কিছু করে যাওয়ার কথা তুলে ধরেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেয়রপ্রার্থী মুহিবুর রহমান।
আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানের ‘জগ’ মার্কার সমর্থনে শুক্রবার (২১ অক্টোবর) রাতে ৩নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার ৩নং ওয়ার্ডের কারিকোনা গ্রামের নেছার আহমদের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে গ্রামের প্রবীণ মুরব্বী হাজী সিরাজ আলীর সভাপতিত্বে ও সংগঠক মিজানুর রহমান ইয়ামিনের পরিচালনায় জগ মার্কার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন গ্রামের প্রবীন মুরব্বী মফিজুর রহমান, তজম্মুল আলী, এখলাছুর রহমান, সংগঠক নিজাম উদ্দিন।
সবার কাছে ‘জগ’ মার্কায় ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে উঠান বৈঠকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহিবুর রহমান আরও বলেন, অতীতেও আপনারা আমাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে ছিলেন। আমি নির্বাচিত হয়ে আপনাদেরকেই সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেছি। এবারও যদি আপনারা আমার নির্বাচনী প্রতীক ‘জগ’ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে পূর্বের ন্যায় এবারও এলাকাবাসীকে সাথে নিয়ে মডেল পৌরসভা গঠনে কাজ করে যাব। আমি নির্বাচিত হলে বিশ্বনাথে একটা মহিলা ডিগ্রি কলেজসহ আরো একাধিক কলেজ স্থাপনের, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থানে, বিশুদ্ধ পানির ব্যবস্থা জোরদার, খেলাধুলার একাধিক মাঠের ব্যবস্থা ও মাত্রাতিরিক্ত ট্যাক্স থেকে জনসাধারণকে মুক্তি দেওয়াসহ ঘুষ-দূর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাব। আর এসব কিছু সম্ভব হবে যদি আপনারা আমাকে আগামী ২রা নভেম্বর জগ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

অধিকার বঞ্চিত পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হারিয়ে যাওয়া জনপ্রিয় কুস্তি খেলা হাওরাঞ্চলে দিন দিন আবারও জনপ্রিয় হয়ে উঠছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সকাল সন্ধ্যা গণ- অনশণ কর্মসূচী পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়: শরিফা খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মানুষের জন্ম নয়, কর্মই যুগ যুগান্তর বাঁচিয়ে রাখে : ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সংবাদ এবং গুজবের পার্থক্য বুঝতে হবে: মো. মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট মহানগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে গন অনশন কর্মসূচী সফলে প্রস্তুতি সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমের ১ দিনের স্কিল ক্যাম্প ও জার্সি উন্মোচন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce