নভেম্বরে বেড়েছে প্রবাসী আয়

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ০৩ / ২০২২

নভেম্বরে বেড়েছে প্রবাসী আয়
ad-spce

বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে নানামুখী উদ্যোগের মধ্যেই নভেম্বরে কিছুটা সুফল মিলেছে। নভেম্বরে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ডলার, যা টাকার অংকে ১৭ হাজার ৬৩ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে)। এটা তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর ও আক্টোবর দুই মাসে প্রবাসী আয়ে কিছুটা ভাটার টান তৈরি হয়। জুলাই, আগস্ট দুই মাস যথাক্রমে ২০৯ কোটি ৬৩ লাখ ও ২০৩ কোটি ৬৯ লাখ ডলার আসার পরই সেপ্টেম্বর-অক্টোবরে প্রবাসী আয় কমে আসে।
ওই দুই মাসে প্রবাসী আয় আসে ১৫৩ কোটি ৯৬ লাখ ও ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। এরপর নভেম্বর মাসে কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডলার সংকটের মধ্যে কিছুটা স্বস্তিও দিল এ খবর।
তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি খাতের এ ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৫৭ লাখ ডলার, ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৮ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৯৪ লাখ ডলার এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের নভেম্বরে সরকারি মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৬ কোটি ৮০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৯৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২১ লাখ ডলার।
ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় উৎসাহিত করতে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। ব্যাংক ও মানি এক্সচেঞ্জে অর্থ পাঠানোর ফি প্রত্যাহার করা হয়েছে। আগে থেকেই রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) যৌথভাবে ব্যাংকগুলোকে রেমিট্যান্স কেনার জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। বর্তমানে ১০৭ টাকায় রেমিট্যান্স ও ১০০ টাকায় রপ্তানি বিলের মাধ্যমে আসা ডলার সংগ্রহ করছে ব্যাংক।
এসব উদ্যোগের ফল নভেম্বরে মিলেছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এ ধারা আগামীতেও চলমান থাকবে।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

নভেম্বরে বেড়েছে প্রবাসী আয়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জের ডিসি-মেয়রসহ ১৩ জনকে নোটিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পুলিশ কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৩ কনস্টেবল বরখাস্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধ্যাদেশ জারি, তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে-কমাতে পারবে সরকারও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্যে বাংলাদেশের নারী শিক্ষার্থীদের ভিসা বাড়ানোর আহ্বান 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্মপাশায় বিশ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলায় বিবাধীদের সমনজারি করেছে আদালত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

একটি সুন্দর ও সমৃদ্ধশালী রাষ্ট্র এবং রোগমুক্তি সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: ডা.হিমাংশু লাল রায়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার কর্মী হয়ে আপনাদের ভালবাসা নিয়ে কাজ করতে চাই : ডা. আরমান আহমদ শিপলু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিবিএ নির্ধারণী নির্বাচনে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের নিরঙ্কুশ জয় লাভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce