নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি

অক্টোবর / ৩১ / ২০২২

নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ad-spce

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত মাসব্যাপী পালিত কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে নিরাপদ সড়ক চাই  গোলাপগঞ্জ উপজেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গোলাপগঞ্জ চৌমুহনীর একটি হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আহমদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন। যা জাত, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে বাংলাদেশের মানুষের মঙ্গলে নিবেদিত। আমরা সারাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের শ্লোগান হচ্ছে পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়।
আমরা চাই সড়ক পথে কোন অনাকাঙ্খিত দুর্ঘটনায় মানুষের প্রাণহানী না ঘটে। সড়ক দুর্ঘটনায় প্রতি বছর দেশে গড়ে ৫/৬ হাজার মানুষ প্রাণ হারায়। আহত হয়ে কেউ কেউ সারাজীবন পঙ্গুত্ব বরণ করে মানবেতর
জীবন যাপন করে। সড়ক দুর্ঘটনার কারণে অসংখ্য পরিবার অসহায় হয়ে পড়ে। নিরাপদ সড়ক চাই নিসচার প্রতিটি শাখা সংগঠনের সড়ক যুদ্ধারা তাদের নিজস্ব অর্থ, সময়, ব্যয় করে সড়ক দুর্ঘটনার রোধকল্পে নিরলস ভাবে জন সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। 
লিখিত বক্তব্যে আরো বলা হয়, দেশের সার্বিক সড়ক দুর্ঘটনার বিষয়গুলো পর্যালোচনা করলে দেখা যায়, চালকদের অদক্ষতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং করার প্রবল মানষিকতা।লাইসেন্স বিহীন গাড়ি চালানো, জনসচেনতার অভাব ট্রাফিক আইন অমান্য করা রাস্তায় বাক বিদ্যমান থাকা, ফিটনেস বিহিন গাড়ি রাস্তায় চালানো, উল্টো পথে গাড়ি চালানো। ফুটপাত বা জেব্রাক্রসিং ফুটওভারব্রিজ ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথাবলা, রাস্তায় খড়কুঠা, ধান শুকানো, গরু-ছাগল চরানো ইত্যাদি দুর্ঘটনার কারণ হয়ে থাকে। 
লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়,বিগত ২২ অক্টোরব ২০২২ ইং নিরাপদ সড়ক চাই, সারা বাংলাদেশে জাতীয় ভাবে নিরাপদ সড়ক দিবস পালন করেছে ৬ষ্ঠবারের মত। এবারের প্রতিপাদ্য ছিল “ আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি”। 
আমরা মনে করি সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি বিশ্ব ব্যাপি একটি অন্যতম প্রধান সামাজিক অর্থনৈতিক জনস্বাস্থ্যগত সমস্যা, এখনি যদি সড়ক দুর্ঘটনার লাগাম টেনে না ধরা হয় তাহলে সীমাহীন প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আমরা আশংকা করছি।
নিরাপদ সড়ক চাই নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখা, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জনসার্থে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। তা নিম্নে তুলে ধরা হলো। 
১০ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারক লিপি প্রদান, ১১ অক্টোবর জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, ১৬ অক্টোবর চালক সমিতির সাথে মত বিনিময় সভা,১৮ অক্টোর স্কুল ক্যাম্পেইন/ লিফলেট বিতরণ, ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস পালন, র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ও  ৩১ অক্টোবর আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপি কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন - নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, সহ সভাপতি কামাল আহমদ, নির্বাহী সদস্য অলিউর রহমান, সাহেন আহমদ, এহসান আহমদ সহ প্রমুখ।
ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মালিক-শ্রমিকদের সাথে বিভিন্ন সংগঠনের মালিক-শ্রমিকদের একাত্নতা ও অবস্থান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইউআইইউ’তে ইন্ট্যারন্যাশনাল লিডারশিপ এডুকেশন প্রোগ্রাম শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমলগঞ্জ ডাচ্-বাংলা ব্যাংক আউটলেট শাখা প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জীবনমান উন্নত হচ্ছে না নগরবাসীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রিটার্ন দাখিল করতে আজ থেকে আয়কর তথ্য সেবা মাস শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় যুবদিবস আজ : ২১ জন সফল যুব পাচ্ছেন জাতীয় যুব পুরষ্কার ’২২

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রেলওয়ের আখাউড়া-সিলেট ডুয়েলগেজ সিঙ্গেল লাইনের পরিবর্তে ডাবল লাইন প্রতিষ্ঠা সময়ের দাবী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সার্বিক ক্রীড়া উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: মো. মজিবর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেআইনিভাবে সেবা খাতে ধর্মঘট ডাকলে জেল-জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce