নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

পুণ্যভূমি ডেস্ক

এপ্রিল / ০৫ / ২০২৬

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই
ad-spce

ইরানি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই এর দ্বিতীয় ক্রু'কে তুমুল গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে। তবে এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

কর্মকর্তারা বলেছেন, নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনো নিরাপদে নেই। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।

শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু'কে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রু'কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে।  

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজকে জানায়,নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।  

অন্যদিকে ওই নিখোঁজ মার্কিন পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে ইরান।

এনিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। মার্কিন ওই পাইলটকে উদ্ধার করা হলেও ইরান থেকে তাকে বের করে আনা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি মৌসুমের রেকর্ড চুয়াডাঙ্গায় তাপমাত্র ৩৯.৭ ডিগ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সব মানুষের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই : বাণিজ্য মন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমে যাচ্ছে কর্মঘণ্টা, বিয়েতে করা যাবে না আলোকসজ্জা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানই বাতিল, কারণ কী?

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এলপি গ্যাসের দামে বড় লাফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তেলবাহি ট্রেন লাইনচ্যুত : বালতি-বাটি নিয়ে তেল সংগ্রহের হিড়িক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce