নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এওয়ার্ড-২০২২ পেলেন মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ১২ / ২০২২

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এওয়ার্ড-২০২২ পেলেন মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী
ad-spce

নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আবারও সম্মানিত হলেন। সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এওয়ার্ড-২০২২'। শ্রদ্ধেয় মেয়র মহোদয়'র প্রশংসা পত্রে  স্বাক্ষর করেছেন যথাক্রমে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান অর্জুন কুমার রায় এবং কনভেনার ম. গোলাম ফারুক মনজু। উল্লেখ্য এর আগে তিনি সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য 'ন্যালসন মেন্ডেলা' পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। 

নবীগঞ্জ পৌরসভার ০৬নং ওয়ার্ডের চরগাও গ্রামের কৃতিসন্তান জনাব আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ০৯ নভেম্বর ১৯৭০ খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর পিতা মরহুম আলহাজ্ব কবির মিয়া চৌধুরী ও মাতা মরহুমা আলহাজ্ব এলাছি কবির চৌধুরী। তিনি গত ০৮ ফেব্রুয়ারি, ২০২১ খ্রি. তারিখে ২য় বারের মতো পৌর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০১৫ সালের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়ে জনসেবার ব্রত নিয়ে বিগত ০৮ ফেব্রুয়ারি, ২০১৬ খ্রিঃ তারিখে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করে সততা, নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকেই অর্থাৎ ১৯৯৭ খ্রিস্টাব্দে ০৬নং (চরগাও-আক্রমপুর) ওয়ার্ডের পৌর প্রশাসক কর্তৃক সদস্য মনোনীত হয়ে বিচক্ষণতার সহিত দায়িত্ব পালন ও জনসেবায় ব্রতী হন। সর্বস্তরের জনগণের আস্থা ও ভালবাসায় পরবর্তীতে ০৬নং (চরগাঁও-আক্রমপুর) ওয়ার্ডের একাধারে তিনবার কাউন্সিলর নির্বাচিত হন। উল্লেখ্য যে, তৃতীয় পৌর নির্বাচনে নিজের যোগ্যতা ও দক্ষতায় জনগণের ভালবাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত একাধারে ১৭ বছর পৌর-পরিষদের ০১নং প্যানেল মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখ্য যে, নবীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার পেছনে তিনি অসামান্য অবদান রাখেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন নিবেদিত প্রাণ, সফল সংগঠক। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সহিত সম্পৃক্ত আছেন। তিনি একজন রোটারিয়ান এবং স্বানামধন্য ব্যবসায়ী। তিনি নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের স্বপ্নদ্রষ্টা এবং প্রথম ভূমিদাতা। এছাড়াও তিনি নবীগঞ্জ পৌরসভা ভবনের প্রথম ভূমিদাতা । শান্তিপুর এ্যাগ্রো ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, ডক্টর'স ডায়াগনস্টিক সেন্টার, মেসার্স এম. কে চৌধুরী স্টোর, মেসার্স চৌধুরী অটো রাইস এন্ড ব্রয়লার মিল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ‘চৌধুরী পরিবেশ বান্ধব অটো ব্রিক্সে'র সফল উদ্যেক্তা । এছাড়াও তিনি নবীগঞ্জ ধান-চাল ব্যবসায়ী ও মিল মালিক সমিতির সভাপতি, জেলা চাল কল মিল মালিক সমিতি হবিগঞ্জ এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিণী মোছাঃ শিল্পী বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন ।

ad-spce

হবিগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce