মৌলভীবাজার কমলগঞ্জের ঘরে ঘরে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব

প্রেস বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর / ২৬ / ২০২২

চোখ ওঠা
ad-spce

মৌলভীবাজারের কমলগঞ্জের ঘরে ঘরে দেখা দিয়েছে কনজাঙ্কটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব। হঠাৎ করে উপজেলা শহর ও গ্রামে ছড়িয়ে পড়া চোখ ওঠা রোগের প্রাদুর্ভাবে আতঙ্কিত হয়ে পড়ছেন আক্রান্ত পরিবারগুলো। এ রোগে দুই তিন মাসের শিশু থেকে সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন। ঘরে ঘরে চোখ ওঠা রোগী বাড়ায়  আতঙ্কিত না হয়ে সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

এদিকে চোখ ওঠা রোগের প্রকোপ দেখা দেওয়ায় উপজেলার বিভিন্ন ফার্মেসিতে চোখের ড্রপের চাহিদা বেড়েছে অনেম। উপজেলার মাধবপুর বাজারের ফার্মেসি মালিক রাম সিং বলেন, গত কয়েকদিন ধরে তার ফার্মেসিতে প্রচুর চোখ ওঠা রোগী ভিড় করছেন। আক্রান্তের অধিকাংশ চা শ্রমিক। আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন। 

শমসেরনগরের কাইয়ুম মিয়া বলেন, গত দু'দিন ধরে তিনি চোখ ওঠা রোগে আক্রান্ত। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন তিনি। ভানুগাছ বাজারের করিম মিয়া বলেন, চোখ উঠার পর চোখে কালো চশমা ব্যবহারের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তিনি কিছুটা সুস্থবোধ করছেন।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘চোখ উঠা রোগটি ছোঁয়াচে। এতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। চোখ উঠা নিয়ে বাইরে ঘুরাঘুরি করা উচিৎ না। তাহলে আক্রান্তের সংখ্যা আরও ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। চোখ উঠা রোগী ২/৩ দিনের মধ্যে সুস্থ্য না হলে উদ্বিগ্ন না হয়ে চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce