মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ১৯ লক্ষ টাকার টিউবওয়েল, ডেউটিন বিতরণ

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ০৭ / ২০২২

মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ১৯ লক্ষ টাকার টিউবওয়েল, ডেউটিন  বিতরণ
ad-spce

দক্ষিণ সুরমার মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মিশিগান আমেরিকার উদ্যোগে গরিব অসহায় লোকদের মধ্যে  টিউবওয়েল, ডেউটিন ও অর্থ সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল বিতরণ অনুষ্ঠান ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে অনুষ্ঠিত হয়।

তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মিশিগান আমেরিকার চেয়ারম্যান নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনর্চাজ শামসুদ্দোহা পিপিএম। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনর্চাজ কামরুল হাসান তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ফাউন্ডার তৌফিকুল ইসলাম তামিম। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ ইয়াকুব আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সমাজসেবী মল্লিক আহমদ, মতিউর রহমান, হাফিজ মাওলানা নজির আহমদ বাবুল, মাওলানা আব্দুল কাইয়ুম কয়ছর, সমাজকর্মী সুয়েজ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মোগলাবাজার, দাউদপুর, সিলাম, জালালপুর ও বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামের দরিদ্র বঞ্চিত অসহায় মানুষের মধ্যে ৩০টি টিউবওয়েল, ৬২ বান্ডিল ডেউটিন এছাড়াও  মসজিদ ও মাদরাসায়, এতিমখানায় নগদ ৬ লক্ষ টাকা সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, সরকারের পাশাপাশি তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন দেশের দরিদ্র অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। বিভিন্ন সময় প্রবাসী, সমাজসেবী ও বিত্তবানরা সহযোগিতায় এগিয়ে আসায় বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। তিনি তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠন ও ফাউন্ডেশনকে দেশ, জাতী ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ----------- স্বাস্থ্যমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোলাপগঞ্জে ভাদেশ্বর কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ ৮ জেলায় চলছে ভয়াবহ লোডশেডিং

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করছে নেপাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালের ঢলের পানি আসতে পারে বাংলাদেশেও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেপালে হঠাৎ কেন এই ভয়াবহ বন্যা, জানা গেল মূল কারণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce