লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের মিলন মেলা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর / ১৩ / ২০২২

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের মিলন মেলা সম্পন্ন
ad-spce

বিশ্বব্যাপী মৌলভীবাজার জেলার মানুষের মধ্যে সৌহার্দের বন্ধন দৃঢ় করা এবং প্রবাসে কমিউনিটির উন্নয়ন, বাংলাদেশে আর্তমানবতার সেবা এবং সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত ইউনিটি অব মৌলভীবাজার, সমগ্র বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ১২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুইট হলে সমগ্র বৃটেন থেকে আগত বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে ইউনিটি অব মৌলভীবাজারের সম্মেলন ২০২২ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও সংগঠনের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুসের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি কামরুজজামান খাঁন কমরু, ও প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি এম লিটন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন মাহফুজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের মিনিষ্টার ফর পলিটিক্যাল জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কেমডেনের মেয়র নাসিম আলী, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বিসিএর প্রেসিডেন্ট এম এ মুনিম, টাওয়ার হ্যামলেটেস এর সাবেক স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, ট্রেজারার আতাউর রহমান কুটি, বিসিএর সাবেক সেক্রেটারি অলি খাঁন, ট্রেজারার সাইদুর রহমান বিপুল, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি হারুনুর রশিদ ইউনিটি অব মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আব্দুল মালিক, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার জ্যোৎস্না ইসলাম, কাউন্সিলার রিতা বেগম, কাউন্সিলার সাম ইসলাম, কাউন্সিলার রহিমা রহমান, কাউন্সিলার মুহিব চৌধুরী, কাউন্সিলার সাইদা লাভলী চৌধুরী, উপদেষ্টা মাসুদ আহমদ, উপদেষ্টা আব্দুল জলিল আসদ্দর, সাবেক ছাত্রনেতা আলকাস আহমদ, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, উপদেষ্টা রুহুল আমিন রুহেল, উপদেষ্টা শেখ সালামত তালুকদার, আফজাল মোহিত, মুহিবুর রহমান খসরু, ও মোশাহিদ আহমদ সহ বৃটেনের বিভিন্ন শহরের কাউন্সিলার ও মৌলভীবাজার জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ঐক্যের বন্ধন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারপার্টির পর কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী দু’বছরের জন্য সৈয়দ শামীম ইসলামকে সভাপতি, শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন সানিকে ট্রেজারার ও মোহাম্মদ রাসেল খাঁনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী।

মহিলা সম্পাদক হেলেন ইসলাম ও সাংস্কৃতিক সম্পাদক শিবলু রহমানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে

জনপ্রিয় শিল্পী শতাব্দী রায়, সাজেদা কামাল শেফালী,

সোহেল ইসলাম, শিবলু রহমান, সাঈদা লাভলী চৌধুরী, মুজিবুর রহমান জসিম, অনু দেব, অসিত দে, সহ বৃটেনের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করে সম্মেলনকে প্রাণবন্ত করে তুলেন। কবিতা আবৃত্তি করেন কবি আসমা মতিন ও আব্দুর রব, যন্ত্র সংগীত ও সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন অমিত দে, তানিম আহমেদ, ও শামসুল জাকী স্বপন। অনুষ্ঠানে আগতরা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু সহ মৌলভীবাজার জেলার উন্নয়নে ১০ দফা দাবি বাস্তবায়নে বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দীপ্ত শপথ নিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ শামীম ইসলাম, শফিকুর রহমান, শামীম চৌধুরী, শেখ আব্দুল রউফ তালুকদার, আমজাদ হোসেন সানী, আমিনুর রহমান কাবিদ, রাঁধা কান্ত ধর, শেখ জাহেদ জসিম, শাহাজান সিরাজ, তপু তোফায়েল খাঁন, শাহ শাফি কাদির, হেলেন ইসলাম, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, মো: মুহিবুর রহমান মুহিব, আমিনুর রহমান চৌধুরী, মাহফুজ আহমেদ, সাদিকুর রহমান, সৈয়দ রুয়েজ আহমেদ, মাহবুবুর রহমান শিবলু, সাইফুল হক খালেদ, তাজুল ইসলাম, আতিক লাকী আজিজুর রহমান মুন, মোহাম্মদ শামীম, আনোয়ার মিয়া, মনসুর চৌধুরী, সোহেল আহমদ, জুবের আহমদ, মো: মুহিবুর রহমান,জুবেল আহমদ বেলাল, রিংকু আহমদ, সৈয়দ সোয়েব আহমেদ, নিয়ামত খাঁন,সৈয়দ শাফিউল আহমেদ, শাহ গোলাম কিবরিয়া, বদর উদ্দিন চৌধুরী বাবর, দেওয়ান মসকুর আহমেদ চৌধুরী টুটুল, আকতারুজ্জামান খাঁন জাকির, শাহজাহান তালুকদার শাওন, মোঃ ফজলু মিয়া, জুয়েল খাঁন, বুলু আহমদ, আতিক রহমান, বেলাল আহমদ (সুহেল) ইউনুছ আহমদ প্রমুখ।

ad-spce

প্রবাস সংবাদ

ad-spce

সর্বশেষ আপডেট

গুণীদের কদর না করলে কখনোই সমাজে গুণীরা তৈরি হয় না : ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে সিলেট রত্ন উপাধিতে ভূষিত দেবাশীষ দে পল্লব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মনোনয়নপত্র জমা দিলেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জি কে মাসুক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রুকনুজ্জামান চৌধুরীর পিতৃবিয়োগে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাওলানা মুহিব্বুল হকের মৃত্যুতে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী'র শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি শামসুল আলম সেলিম, সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৭৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে মোখা, যেসব জেলাকে সতর্ক থাকার পরামর্শ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট লেখক ফোরামের উপদেষ্টা হলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce