লঞ্চ ভাড়া বেড়েছে দ্বিগুণ ভোগান্তি সাধারণ মানুষের জনজীবনে

প্রেস বিজ্ঞপ্তি

অগাস্ট / ১৭ / ২০২২

লঞ্চ ভাড়া বেড়েছে দ্বিগুণ ভোগান্তি সাধারণ মানুষের জনজীবনে
ad-spce

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা তালিকা অনুযায়ী বর্তমান দক্ষিণ বাংলার ভাড়ার তালিকা ঢাকা টু পটুয়াখালী রুট দুরত্ব -২৫২ মিঃ ডেকে ভাড়া -৬৯৫,সিঙ্গেল কেবিন ভাড়া -২৭৮০ ডাবল কেবিন ভাড়া -৫৫৬০ টাকা। ঢাকা টু গলাচিপা রুট দুরত্ব -২৭৪ ডেকে ভাড়া -৭৫২ সিঙ্গেল কেবিন ভাড়া -৩০০৮, ডাবল কেবিন ভাড়া -৬০১৬ টাকা ঢাকা টু রাঙ্গাবালী রুট দুরত্ব -২৮২,ডেক ভাড়া -৭৭৩ সিঙ্গেল কেবিন ভাড়া -৩০৯২, ডাবল কেবিন ভাড়া -৬১৮৪ টাকা লঞ্চভাড়ায় বৃদ্ধি হতাশ ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। দক্ষিণ বাংলার মানুষের ধারণা ছিলো পদ্মা সেতু হওয়ায় লঞ্চের ভাড়া এবং গাড়ি ভাড়া অনেকটা কম হবে, সাধারণ মানুষের চলাচলে অনেক টাকা সাশ্রয় হবে,কিন্তু তাদের ধারণার উল্টো এখন সাধারণ মানুষের তেমন কোনো কাজ কর্ম নেই, তার উপর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই মুহূর্তে লঞ্চ ভাড় বৃদ্ধি করায় দক্ষিণ বাংলার মানুষের জীবন হতাশ, দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

যা সাধারণ মানুষের কাম্য না। সাধারণ মানুষের মাঝে লঞ্চ ভাড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এমনিতেই করোনাকালিন দুর্যোগ এই মুহূর্তে সাধারণ কাজ কর্ম নেই টাকার সংকট, অভাব অনাটন, তাদের মাঝে তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যদিও বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার পর মানুষ কিছুটা গাড়িতে চলাচল শুরু করায় লঞ্চগুলো ভাড়া কিছুটা কমায় স্বস্তি ফিরে পেয়েছে, সবশেষ এখন আবার ভাড়া বাড়িয়েছে দ্বিগুণ, এনিয়ে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থার সচিব মো. ছিদ্দিকুর রহমান পাটওয়ারী সই করা নতুন করে ভাড়ার তালিকা প্রকাশ করে এতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা কর্তৃক ১৬ আগস্ট তারিখে প্রজ্ঞাপনের আলোকে নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। এতে প্রতি ১০০ কিলোমিটারের জন্য সর্বোচ্চ যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা এবং ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৩ টাকা নির্ধারণ করা হয়।

জালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নৌ রুটগুলোতে এই লঞ্চ ভাড়া বাড়ানোর পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকা টু পটুয়াখালী রুটে ডেক ও কেবিনে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা দিয়ে বিমানেই চলাচল করা সম্ভব বলছেন অনেকে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বরিশাল থেকে ঢাকায় চলাচলকারী বিমান ভাড়া ইউএস বাংলায় ৩৫০০ টাকা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৩০০০ টাকা। এদিকে সোমবার (১৫ আগস্ট) থেকে পটুয়াখালী-ঢাকা নৌরুটে আবারও রোটেশন প্রথা চালু করেছে লঞ্চ মালিক সমিতি। আগে প্রতিদিন তিন থেকে চারটি লঞ্চ চলাচল করলেও এখন পটুয়াখালী- টু ঢাকা নৌরুটে দুটি করে লঞ্চ চলাচল করছে। গলাচিপা টু ঢাকা দুটি করে লঞ্চ চলাচল করছে। রাঙ্গাবালী টু ঢাকা নৌরুটে দুটি করে লঞ্চ চলাচল করছে।

ad-spce

সারাদেশ

ad-spce

সর্বশেষ আপডেট

গুণীদের কদর না করলে কখনোই সমাজে গুণীরা তৈরি হয় না : ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে সিলেট রত্ন উপাধিতে ভূষিত দেবাশীষ দে পল্লব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মনোনয়নপত্র জমা দিলেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জি কে মাসুক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রুকনুজ্জামান চৌধুরীর পিতৃবিয়োগে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাওলানা মুহিব্বুল হকের মৃত্যুতে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী'র শোক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি শামসুল আলম সেলিম, সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৭৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে মোখা, যেসব জেলাকে সতর্ক থাকার পরামর্শ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট লেখক ফোরামের উপদেষ্টা হলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce