লিভারপুল উড়িয়ে দিল ম্যানসিটিকে

ক্রিড়া ডেস্ক

জুলাই / ৩১ / ২০২২

লিভারপুল
ad-spce

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ও এফএ কাপজয়ী দলের মধ্যকার এই খেলা প্রতি বছর লিগ শুরুর আগে মাঠে গড়ায়। আজ লেস্টারে সেই ম্যাচেই সিটিকে ২-৩ গোলে হারিয়েছে অলরেডরা। ম্যাচে গোলের দেখা পেয়েছেন লিভারপুলের আক্রমণভাগের নতুন সদস্য ডারউইন নুনেজ।

জালের ঠিকানা খুঁজে পেয়েছেন মোহামেদ সালাহ ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও। সিটিজেনদের হয়ে একটি গোল শোধ করেছেন হুলিয়ান আলভারেজ। প্রিমিয়ার লিগের গত মৌসুমের শেষ পর্যন্ত সিটির সঙ্গে শিরোপার লড়াই চালিয়ে গেছে লিভারপুল। শেষ পর্যন্ত মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ইয়ুর্গেন ক্লপের দল যেন আজ সেই হারের মধুর প্রতিশোধ নিয়েই ছাড়লো। এবার ওয়েম্বলি স্টেডিয়ামে নারীদের ইউরোর ফাইনাল থাকায় কিং পাওয়ার স্টেডিয়ামে গড়ায় সিটি-লিভারপুল ম্যাচ। ‘প্রীতি’ ম্যাচের আবরণে ম্যাচটি ছিল তুমুল উত্তেজনায় ঠাসা। ২১তম মিনিটেই আলেকজান্ডার-আর্নল্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল।

বক্সের একদম সামনে থেকে এই রাইট ফুল-ব্যাকের নেওয়া দূরের পোস্ট কাঁপায়। প্রথমার্ধে সিটির নতুন সাইনিং আর্লিং হল্যান্ড বেশ কিছু ঝলক দেখালেও কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা পাননি। তার একটি দারুণ শট ফেরান লিভারপুলের গোলরক্ষক আদ্রিয়ান। নুনেজেও কম যাননি। তার একটি শট ঠেকান সিটি গোলরক্ষক এদারসন। কিন্তু এই দুজনকে ছাপিয়ে লক্ষ্যভেদ করেন সিটির নতুন মুখ আলভারেজ। ফিল ফোডেনের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি শটে জালে জড়ান তিনি। তবে গোলের বাঁশি বাজানোর আগে অনেকটা সময় ভিএআর দেখেন রেফারি।

নির্ধারিত সময়ের খেলা ড্রয়ের এগোচ্ছিল। কিন্তু শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন সিটির রুবেন দিয়াজ। পেনাল্টি থেকে গোল করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। এরপর সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন নুনেজ। পোস্টের কাছ থেকে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে নিজের নতুন ক্লাবের সমর্থকদের উল্লাসের মাত্রা আরও বাড়িয়ে দেন তিনি।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce