কণ্ঠশিল্পী আকবর আর নেই

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ১৩ / ২০২২

কণ্ঠশিল্পী আকবর আর নেই
ad-spce

ইত্যাদি খ্যাত সংগীতশিল্পী আকবর আর নেই। আজ বিকেল ৩ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে অথৈ। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেন, আব্বু আর নেই। গত বেশ কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন আকবর। কিডনীসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

অনেক দিন ধরেই আকবরের চিকিৎসা চলছিল। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনি সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায় ছিলেন। আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল।

সপ্তাহ তিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।


ad-spce

বিনোদন

ad-spce

সর্বশেষ আপডেট

কণ্ঠশিল্পী আকবর আর নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আইনজীবীদের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়: এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্পাদকমন্ডলীর সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সড়ক নিরাপদ রাখতে সচেতনতা ও অবৈধ গাড়ী ও অদক্ষ ড্রাইভারদের নিয়ন্ত্রণ করতে হবে: সাব্বির আহমদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে পলো বাওয়া উৎসবে উৎসুক জনতার ঢল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সরকার দলীয় নির্বাচনী প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যে জেলা সম্মেলনকে সফল করতে হবে : এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনতার দাবী বাস্তাবয়ন করতে ১৯ নভেম্বরের গণসমাবেশে যোগদান দিন : কাইয়ুম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের স্থাপনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্মার্ট বিল্ড আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ার্সের শুভ উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

“আকাশের নিচে সমুদ্রের সম্মুখে” কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce