খেয়াল রাখতে হবে যেন রোহিঙ্গা জনগোষ্টি জন্ম নিবন্ধন প্রক্রিয়া অংশ না নিতে পারে: মেয়র আরিফ

পুণ্যভূমি ডেস্ক

অক্টোবর / ০৭ / ২০২২

খেয়াল রাখতে হবে যেন  রোহিঙ্গা জনগোষ্টি জন্ম নিবন্ধন প্রক্রিয়া অংশ না নিতে পারে: মেয়র আরিফ
ad-spce

সারা দেশের মত সিলেট সিটি কর্পোরেশন(সিসিকে)ও পালিত হয়েছে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস ২০২২। দিবস উপলক্ষে সিসিকের নিবন্ধন ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০২২) নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সর্তক থাকতে হবে যাতে কোন ভাবেই রোহিঙ্গা জনগোষ্টি জন্ম নিবন্ধন প্রক্রিয়া অংশ না নিতে পারে। নাগরিকদের নিবন্ধনে আগ্রহী করতে মাঠ পর্যায়ে আরও সচেতনামূলক কর্মসূচী বাড়ানোর পরামর্শ দেন তিনি।
জন্ম এবং মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা অর্জনের জন্য নানা উদ্দ্যোগ হাতে নেয়া হবে বলে জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এদিকে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপনের অংশ হিসেবে সকাল থেকে নগর ভবনের নীচ তলায় জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন শুরু হয়। জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদান, নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে নাগরিকদের সহায়তা করেন সিসিকের স্থাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর শাহানারা বেগম, সচিব ফাহিমা ইয়াসমীন সহ সংশ্লিষ্টরা।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce