কাতার বিশ্বকাপ মাতাতে গান নিয়ে আসছে বিটিএস!

পুণ্যভূমি ডেস্ক

জুলাই / ৩১ / ২০২২

বিটিএস
ad-spce

কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে গান তৈরি করছে বিশ্বব্যাপী ঝড় বইয়ে দেওয়া কোরীয় ব্যান্ড দলটি। আর মাত্র ১১৩ দিন পর মরুর বুকে প্রথমবার বসছে রোমাঞ্চকর বিশ্বকাপ ফুটবলের আসর। মাসব্যাপী আসরকে ঘিরে ফুটবলপ্রেমীরা মেতে উঠবে অন্যরকম এক উন্মাদনায়। ৯০ মিনিটের উত্তেজনা, নির্ঘুম চোখ নিয়ে রাতভর অপেক্ষা আর প্রিয় দলের জয়ে গগণ বিদারী উল্লাসে মেতে উঠবে গোটা বিশ্ব এবার কারা কারা গোল্ডন বলের দাবিদার, কে জিতবে গোল্ডেন বুট বা কোন দলের হাতে বিশ্বকাপের ট্রফি- তা নিয়ে হিসেবে-নিকেশের শেষ নেই।

এসব বাদেও বিশ্বকাপে অফিশিয়াল থিম সং কিংবা আন অফিশিয়াল গান নিয়েও কম উন্মোদনা থাকে না। আবেগের বহি:প্রকাশ হওয়া এসব গান নিয়ে মাসব্যাপী চূড়ান্ত উম্মাদনায় মেতে উঠবে ফুটবলবিশ্ব। এসব উম্মাদনায় ঘি ঢালতে আসছে কাতার বিশ্বকাপে গান নিয়ে আসছে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ঝড় বইয়ে দেওয়া কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’। কে-পপ ঘরানার গান ও ব্যতিক্রম উপস্থাপনার জন্য ব্যান্ডটি আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে খ্যাতির চূড়ায় থাকা এই ব্যান্ড দলটি সংগীতের সেরা পুরস্কার গ্র্যামি কিংবা বিলবোর্ড অ্যাওয়ার্ডস সবেতেই এখন নিজেদের অবস্থান জাহির কছে। এমনকি জাতি সংঘের সদরদপ্তর থেকে হোয়াইট হাউজ; সবখানেই পৌঁছে গেছে দলটি।

এবার কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ গান নিয়ে আসছে বাংতান বয়েজ নামে পরিচিত দলটি। বিটিএসের সদস্যরা কোরিয়ার বিখাত বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ে শুভেচ্ছাদূত। আসন্ন কাতার বিশ্বকাপেরও অন্যতম পৃষ্ঠপোষক হচ্ছে হুন্দাই। তাদের উদ্যোগেই বিশ্বকাপের জন্য বিশেষ গান তৈরি করবে কে-পপ ঘরানার ব্যান্ড দলটি। ব্রিটেনের খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম ব্লেচার রিপোর্টও এমন খবর ই করেছে। মূলত, বিশ্বকাপের আগে হুন্দাই ‘গোল অব দ্য সেঞ্চুরি' নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে।

আগামী ২৯শে জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে। যেখানে ১১ জন ভাগ্যবান অংশগ্রহণকারী কাতারে সরাসরি মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে। বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন বার্তাটি প্রচার করতে হুন্দাইয়ের এই ক্যাম্পেইনে দেখা যাবে বিটিএস ছাড়াও কিংবদন্তি ফুটবলার স্টিভ জেরার্ড, কোরিয়া ফুটবল দলের অধিনায়ক পার্ক জি সাং, ইউনেস্কো শুভেচ্ছাদূত নাদিয়া নাদিম, ফ্যাশন ডিজাইনা জেরেমি স্কট এবং ভাস্কর লরেঞ্জো কুইনকে। হুন্দাইয়ের এই গ্লোবাল ক্যাম্পেইনের অংশ হিসেবেই ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য গান তৈরি করবে বিটিএস।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce