কানাইঘাট আগমন উপলক্ষ্যে ছাত্রলীগের স্বাগত মিছিল

বিজ্ঞপ্তি

অক্টোবর / ০৯ / ২০২২

কানাইঘাট আগমন উপলক্ষ্যে ছাত্রলীগের স্বাগত মিছিল
ad-spce

কানাইঘাট প্রতিনিধি: আগামী ১১ অক্টোবর মঙ্গলবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের কানাইঘাট আগমন উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতা হারিছ উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলা, পৌর ছাত্রলীগ ও কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েক’শ ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কানাইঘাট আগমনকে শুভেচ্ছা জানিয়ে মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগের নেতাকর্মীরা নানা ধরনের প্লেকার্ড বহন করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পৌর শহর।
মিছিল পরবর্তী পথসভায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতা হারিছ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তপন চন্দ্র দাশের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মীর মোঃ আব্দুল্লাহ, সদস্য পৌর কাউন্সিলর জমির উদ্দিন কামরান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মামুম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইয়াহিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আহমেদুল কবির মান্না, উপজেলা যুবলীগ নেতা জিয়া উদ্দিন, মাহবুব আহমদ মেম্বার, আবু ইসহাক পান্না, জালাল আহমদ, শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা আজমল হোসেন।
এছাড়াও উপজেলা, পৌর ও কলেজ শাখা সহ বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, কাওছার আহমদ, রুবেল আহমদ সাগর, রুবেল আহমদ জুয়েল, রেজওয়ানুল করিম জেকসন, রুবেল আহমদ বিজয়, অলিউর রহমান, সুমন দাস, তানিম আহমদ, নাহিদ আহমদ, সালেহ আহমদ, মোশারফ হোসেন, হাবিব আহমদ, মাহমুদুল হাসান,নাহিদ আহমদ, রাব্বি আহমদ, শাহরিয়া, তানজিল, নাহিদ, শাহান প্রমুখ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন বলেন, দীর্ঘদিন পর কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে ছাত্রলীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের খবরে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের কানাইঘাট আগমনের মধ্য দিয়ে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ত্যাগী ও পরীক্ষিত এবং যারা মুজিব আদর্শে বিশ্বাসী কোন ধরনের সংগঠন বিরোধী কার্যকলাপ সহ কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত নয় সেই সব নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেই সাথে বক্তারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতা হারিছ উদ্দিনকে দলের একজন পরীক্ষিত আদর্শবান ছাত্রনেতা উল্লেখ করে কানাইঘাট উপজেলা ছাত্রলীগকে আগামী দিনে সু-সংগঠিত করার জন্য তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce