জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন আর নেই

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ০৫ / ২০২২

জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন আর নেই
ad-spce

জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পশ্চিম জুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন আর নেই। শুক্রবার ভোরে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকাল সাড়ে ৫ টায় জুড়ী বড় মসজিদ সংলগ্ন শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

বদরুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত বিবৃতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অন্যান্যদের মধ্যে শোক প্রকাশ করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি,সাধারন সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো কামাল হোসেন, জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ কেএম সফি আহমদ সলমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান শোয়েব আহমদ, কমলগন্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান প্রমূখ।

বদরুল হোসেন দীর্ঘদিন জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি জুড়ী, বড়লেখা তথা মৌলভীবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের মাধ্যমে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাঁকজমকপূর্ণ আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ, বিদায় নিচ্ছেন আব্দুল কুদ্দুস

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সেফওয়ে সিলগালা, সিলেটের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটসহ দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce