জুড়ীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জুড়ী প্রতিনিধি

অক্টোবর / ১০ / ২০২২

জুড়ীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
ad-spce
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে রবিবার  (৯ অক্টোবর) জুড়ীতে হাজারো মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র‌্যালি’ ও আলোচনা সভা। 
র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতা বিবর্জিত পৃথিবীতে মানবতা ও শান্তির পয়গাম নিয়ে তাশরিফ এনেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন উত্তম আদর্শ। তাঁর এ উত্তম আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাঁর শান্তির পয়গাম দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। রবিউল আউয়াল মাসে নবীর আদর্শ চর্চার যে ধারা চলমান তা পুরো বছরব্যাপী অব্যাহত রাখতে হবে।
জুড়ী উপজেলা তালামীযের সভাপতি মোঃএমরান হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাঃ লুৎফুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পারভেজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম.এ.জলিল। প্রধান বক্তা হিসেবে  বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুশ শহীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা আল-ইসলাহ'র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ লতিফী, সহ-সভাপতি মাওঃ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক হাঃ সিরাজ উদ্দিন, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী শাখার সাধারণ সম্পাদক মাও কাজী ময়নুল ইসলাম, জুড়ী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী শহর আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক এম এ মাকসুদ জুনেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খামিছ, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি হাঃ রেদওয়ান হোসেন, গোয়ালবাড়ি ইউনিয়ন সভাপতি জামিল উদ্দিন, ফুলতলা ইউনিয়ন সভাপতি হাঃ শামীম আহমদ, সাগরনাল সভাপতি আব্দুস সামাদ, পূর্বজুড়ী ইউনিয়ন সভাপতি হাঃ সাব্বির আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন জুড়ী উপজেলা তালামীযের প্রচার সম্পাদক হাঃ হুসাম উদ্দিন মাসুম।
মুবারক র‍্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি হাঃ বদরুল ইসলাম, হাঃআনফর আলী, হাঃ আব্দুল ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক হাঃ মোহাম্মদ আলী, মৌলভীবাজার জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, জুড়ী উপজেলা আল-ইসলাহ'র প্রশিক্ষণ সম্পাদক মুফতী আলী হোসাইন গাজী, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক,সমাজ কল্যান সম্পাদক খুরশিদ আলম, অফিস সম্পাদক মাওঃ কামরুল ইসলাম, শহর আল-ইসলাহ'র সভাপতি মাওঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি হাঃ দেলোয়ার হোসেন, সাগরনাল ইউনিয়ন আল-ইসলাহ'র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন ময়না, উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাঃ আইনুদ্দিন আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ প্রমুখ।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

মন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফরসূচি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফের মার্কিন হামলার আশঙ্কা: পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিমন্ত্রী শাহে আলম সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক হচ্ছেন কাইয়ূম চৌধুরী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce