জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

পুণ্যভুমি ডেস্ক

অগাস্ট / ০৫ / ২০২২

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু
ad-spce

জৈন্তাপুরে একটি প্রাইভেটকার খালে পড়ে প্রাণ গেছে বাবা ও ৪০ দিন বয়সী মেয়ের। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়া ও তার ৪০ দিন বয়সী সন্তান রাহী আক্তার আদরী।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- রুবেল মিয়ার স্ত্রী কাজল আক্তার, কাজল আক্তারের ভাই নরসিংদী সদর উপজেলার ফোড়দিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ ও তার স্ত্রী আনিকা আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং বেড়াতে যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে জৈন্তাপুরের লক্ষ্মীপুর খালে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিশু আদরীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশু আদরীর পিতা রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারযোগে রুবেল মিয়ার পরিবার নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন রাসেল আহমদ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ব্রাজিল ১:১ মরক্কো ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুখবর! ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নাঈম হাসানকে ‘পুলিশি হেনস্তা’: প্রতিবাদে সরব মুশফিক-লিটন-তাসকিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce