জগন্নাথপুরে পীর আজিম শাহ আল চিশতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর / ১১ / ২০২২

জগন্নাথপুরে পীর আজিম শাহ আল চিশতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি
ad-spce

সুনামগঞ্জের জগন্নাথপুরে পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল মুবারক র‌্যালি, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ হয়েছে।

৯ অক্টোবর রোববার পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতির নেতৃত্বে স্থানীয় ইকড়ছই মাদ্রাসা মাঠ থেকে বিশাল মুবারক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের সকল প্রধান সড়ক প্রদক্ষিন করে ইকড়ছই মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে মিলাদ মাহফিলে মিলিত হয়। এতে এই দিনে মহানবী হযরত মোহাম্মদ (সা.) দুনিয়ায় আগমন করায় মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন পীর মোহাম্মদ আজিম শাহ আল চিশতি। 

র‌্যালিতে পৌর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সৈয়দ তুহেল মিয়া, সালাহ উদ্দিন, ছালিক আমহদ পীর, হাফিজ মুহিবুর রহমান, মাওলানা বশির আহমদ, পীর আজিম শাহ পুত্র মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, মুফতি বদর উদ্দিন আল আমিন, মাওলানা আসকর আলী, মাওলানা আবদুল কাইয়ূম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবদুন নুর, মাওলানা হাফিজুর রহমান, মইনুল হাসান, হাফিজ ক্বারী মুহি উদ্দিন জিহাদী, আনোয়ার হোসেন, সুলেমান আহমদ, মুন্না আহমদ সহ হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। এতে ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজ আইন উদ্দিন, আহসান মাহদি আলবাব, সিপন আহমদ, অজি উদ্দিন ও জুয়েল আহমদ। র‌্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে থানা পুলিশ দায়িত্ব পালন করেন। পরে শিরণি বিতরণ করা হয়।

ad-spce

সুনামগঞ্জ

ad-spce

সর্বশেষ আপডেট

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সকালে প্যারোলে মুক্ত হয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেছেন দীপু মনি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিবিআইএস-এ এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃ ত্যু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce